চট্টগ্রাম   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পপুলার লাইফের শতকোটি টাকা বীমা দাবির চেক বিতরণ

আমাদের ডেস্ক :    |    ০৫:১৪ পিএম, ২০২৬-১০-১৭

পপুলার লাইফের শতকোটি টাকা বীমা দাবির চেক বিতরণ

বীমা গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, প্রতিশ্রুত সুবিধা যথাসময়ে পৌঁছে দেওয়া এবং দেশের বীমা খাতে মানুষের আস্থা বাড়াতে দেশজুড়ে বিশেষ দাবি নিষ্পত্তি কার্যক্রম পরিচালনা করছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। 

এ কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাহকদের হাতে বিপুল অঙ্কের বীমা দাবির চেক তুলে দেওয়ার কার্যক্রম চলমান।


ধারাবাহিক এ উদ্যোগে গুরুত্ব পাচ্ছে গ্রাহকসেবা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়মতো দাবি পরিশোধের বিষয়টি।
জানা গেছে, এরই মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, গাজীপুর, নবাবগঞ্জ, বগুড়া, রংপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় বীমা দাবির চেক বিতরণ করা হয়েছে।

এসব অঞ্চলে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের প্রাপ্য অর্থ হস্তান্তর করা হয়। 
পপুলার লাইফের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু ও  ব্যবস্থাপনা পরিচালক ও  সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে দাবির চেক তুলে দেন।

 
পপুলার লাইফের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু  বলেন, সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে আগামী দিনে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদেরকে অগ্রসর হতে হবে। বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধ করাসহ আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বীমা খাতে পথিকৃৎ হয়ে উঠবে।

 
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী বলেন, বীমা মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা। তাই গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশজুড়ে চেক হস্তান্তর গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতারই একটি বাস্তব প্রতিফলন। 

তিনি বলেন, বীমা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে প্রতিশ্রুতি অনুযায়ী দাবি পরিশোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকদের প্রয়োজনে পাশে থাকা এবং তাদের প্রাপ্য অর্থ যথাসময়ে পৌঁছে দেওয়ার মাধ্যমে বীমা সেবার মান উন্নয়নে কাজ করছে পপুলার লাইফ।

বি এম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফের দেশব্যাপী দাবি পরিশোধ কার্যক্রম গ্রাহকসেবাকে গুরুত্ব দেওয়ার একটি উদ্যোগ। এর ধারাবাহিকতা বজায় রেখে সব যোগ্য দাবি স্বচ্ছভাবে ও নির্ধারিত সময়ে নিষ্পত্তি করা গেলে তা গ্রাহকের আস্থা অর্জন এবং দেশের বীমা খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।  

বিভিন্ন অঞ্চলে বীমা দাবির চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী ও মোস্তফা হেলাল কবির, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ খলিলুর রহমান সিকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

রিটেলেড নিউজ

লালন সাঁই তাঁর দর্শন ও গানের মাধ্যমে মানবতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল 

লালন সাঁই তাঁর দর্শন ও গানের মাধ্যমে মানবতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল 

নিজস্ব প্রতিবেদক : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, লাà...বিস্তারিত


কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬

কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬

কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের উখিয়ার ইনানী বিচসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ...বিস্তারিত


আগামীকাল আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী 

আগামীকাল আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী 

নিজস্ব প্রতিবেদক : ব্যান্ড জগতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) বাদ à¦...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েট

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েট

আমাদের ডেস্ক : : যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘এসিআই মর্টার ওয়ার্কেবিলিটি কম্পিটিশন ২০২৬&r...বিস্তারিত


চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ৬২৭ জন

চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ৬২৭ জন

নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত


পূজার আনন্দে নতুন মাত্রা যোগ করবে প্রধানমন্ত্রীর আগমন: শামীম

পূজার আনন্দে নতুন মাত্রা যোগ করবে প্রধানমন্ত্রীর আগমন: শামীম

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রত্যাশা করে বিএনপির চট্টà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর