চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি :    |    ০৮:৫৬ পিএম, ২০২৬-০৭-২৬

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল প্রায় ৩টার দিকে দরবেশ কাটা উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশে প্রধান সড়কের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোদার গুরা এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন অসুস্থ আবু ছিদ্দিকের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর অসুস্থতার কারণে তিনি বিভিন্ন এলাকা থেকে মুরগি কিনে দরবেশ কাটা বাজারসহ আশপাশের বাজারে বিক্রি করে পরিবারের একমাত্র উপার্জনের দায়িত্ব পালন করতেন। রোববার বাজারে মুরগি বিক্রি শেষে টমটমযোগে বাড়ি ফেরার পথে দরবেশ কাটা উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশের চৌরাস্তার মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 স্থানীয়দের ভাষ্য, নিহত নারীই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে অসুস্থ স্বামীসহ পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

এদিকে, দুর্ঘটনার পর এলাকাবাসী সড়কটিতে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রিটেলেড নিউজ

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত


সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলার ৩১ ঘণ্টা পর ৬ জেলেসহ ফিরল ঘাটে 

সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলার ৩১ ঘণ্টা পর ৬ জেলেসহ ফিরল ঘাটে 

টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া নৌ-ঘাট থেকে গত ২১ জুলাই ভোর ৪টার দিকে মাছ ধর...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর