শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৪৭ পিএম, ২০২৫-০১-২০
তারুন্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের উদ্যোগে নগরীর দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ মিলনায়তনে এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই প্রতিপাদ্যের আলোকে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
চট্টগ্রাম পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা তথ্য অফিস চট্টগ্রামের পরিচালক মীর হোসেন আহসানুল কবীর, কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বেগম, ইংরেজি বিভাগের প্রফেসর আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান, তরুনদের পক্ষে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আহমেদ নুর জয় ও দুলাল চাকমা বক্তৃতা করেন।
স্বাগত বক্তৃতায় চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী আগামীর বাংলাদেশ নিয়ে তরুনদের ভাবনা ও করণীয় বিষয় তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম পিআইডির তথ্য অফিসার জি এম সাইফুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, দেশ ও পৃথিবী বদলাতে হলে সবার আগে নিজেকে বদলাতে হবে। তিনি বলেন, পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের কেউ ধনাঢ্য পরিবারের সন্তান কিংবা খুব বেশি মেধাবী ছিলেন-তা নয়। সফল ব্যক্তিরা আপনা আপনি বা তৈরি কিছু পান নাই। তারা তৈরি করে নিয়েছেন। তাদের সফলতার মূল কারণ হচ্ছে তারা সঠিক সময়ে নিজেদেরকে প্রস্তুত করতে সক্ষম হয়েছে। ছাত্র জীবন তরুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসময় জীবনের লক্ষ্য ঠিক করতে হবে। সোস্যাল মিডিয়াসহ অনুৎপাদনশীল কাজ থেকে নিজেকে যথাসম্ভব দুরে রেখে সমাজের ইতিবাচক কাজে তরুনদের আরো অংশ গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবীর বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের চালিকা শক্তি। জুলাই অভ্যুত্থানে তা প্রমাণিত হয়েছে। সুতরাং বৈষম্যহীন নতুন বাংলাদেশকে আরো সমৃদ্ধ করতে হলে তরুনদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।
সভাপতির বক্তৃতায় উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান বলেন, আগামীর বাংলাদেশকে নেতৃত্বে দিতে তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। সময় এসেছে তরুণদের জ্ঞান ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের। কাজেই তরুণদেরকে সমাজের বাতিঘর হিসেবে কাজ করতে হবে।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্টের শহিদদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited