শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:২২ পিএম, ২০২০-১১-২১
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি না মেনে ঘরের বাইরে আসা লোকজনকে আইনের আওতায় আনতে নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার (২১ নভেম্বর) নগরের আন্দরকিল্লা, চকবাজার, কাজীর দেউড়ি, লালখান বাজার, জিইসি মোড় এবং বায়েজিদ এলাকায় পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে ছিন্নমূল ও রিকশা চালকদের মাস্ক বিতরণের পাশাপাশি মাস্ক না পরে ঘরের বাইরে আসায় ৬৮ জনকে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম নগরের আন্দরকিল্লা ও চকবাজার এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। তিনি মাস্ক না পরায় ২৮ জনকে ১৭ হাজার ১০০ টাকা জরিমানা করেন। কাজীর দেউড়ি ও লালখান বাজার এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। তিনি ছিন্নমূল মানুষ ও রিকশা চালকদের মাস্ক বিতরণের পাশাপাশি মাস্ক না পরায় ২০ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জিইসি মোড় এলাকায় গণ পরিবহনে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। তিনি মাস্ক না পরায় ১৪ জনকে ১ হাজার ৪০০ টাকা জরিমানার পাশাপাশি গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় ৫ চালককে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। নগরের বায়েজিদ এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর। তিনি মাস্ক না পরায় ৬ জনকে ৪৩০ টাকা জরিামানা করেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited