চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

ফটিকছড়ি প্রতিনিধি :    |    ০৮:১২ পিএম, ২০২৬-০৯-০৮

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

মঙ্গলবার (৮সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান।


সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, তাঁর সংসদীয় এলাকা ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলপথ নির্মাণ জরুরি।


চট্টগ্রাম থেকে নাজিরহাট ঘাট পর্যন্ত রেলপথ বিদ্যমান থাকলেও বর্তমানে সেখানে ট্রেন চলাচল করছে না। ট্রেন যোগাযোগ কার্যত হাটহাজারীর সরকারহাট পর্যন্ত সীমিত রয়েছে।
ফলে নাজিরহাট থেকে ফটিকছড়ি সদর তথা রামগড় পর্যন্ত যাতায়াত সড়ক পথেই করতে হচ্ছে।
তিনি বলেন, এতে সাধারণ মানুষের সময় ও ব্যয়—দুটিই বাড়ছে।

বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী এবং নিম্নআয়ের মানুষের জন্য এ পরিস্থিতি অত্যন্ত দুর্ভোগের। 
চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণ করলে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি অর্থনৈতিকভাবেও এলাকার ব্যাপক উন্নয়ন ঘটবে বলে তিনি সংসদে জানান। 

ফটিকছড়িকে কৃষি, চা-বাগান, রাবার-বাগান ও গ্যাসসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনায় সমৃদ্ধ এলাকা হিসেবে উল্লেখ করে সরোয়ার আলমগীর বলেন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) একটি সম্ভাবনাময় সংসদীয় এলাকা। এ অঞ্চলে বিপুল পরিমাণ কৃষিপণ্য উৎপাদিত হয়, যা দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

এ অঞ্চলকে ফলদ ও বনজ, খনিজ ভরা হিসেবে উল্লেখ করেন তিনি। 

তিনি বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে ফটিকছড়ির কৃষি, শিল্প, বাণিজ্য ও পর্যটনসহ বিভিন্ন খাতের সম্ভাবনা আরও বিকশিত হবে। তাই চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া সময়ের দাবি।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর