শিরোনাম
আমাদের ডেস্ক : | ১১:৩৩ পিএম, ২০২৫-০৭-২৩
সাংবাদিকতার সীমা শুধু তথ্য পরিবেশন নয়, বরং ন্যায়বিচারের মঞ্চেও দাঁড়ায়। কক্সবাজারের স্থানীয় দৈনিক মেহেদী পত্রিকা–এর চীফ রিপোর্টার মো: মনছুর আলম সম্প্রতি ফেসবুকে এক বিস্ফোরক স্ট্যাটাসে ২০২৩ সালের এক ভয়ঙ্কর অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক মহলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন।
২০২৩ সালের রমজান মাসের ১৬ এপ্রিল রাত ১১টায় চট্টগ্রামের বাঁশখালীতে ঘটে ভয়াবহ এক অপহরণ ও হত্যাচেষ্টা। মনছুর আলমের দাবি, ঘটনার নেপথ্যে ছিলেন স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা ও তৎকালীন থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল।
অভিযোগে বলা হয়, ভিকটিমকে চিকিৎসা না দিয়ে ‘গণপিটুনি’র নাটক সাজানো হয়, আর ভিকটিমের বিরুদ্ধে সাজানো হয় মাদক মামলা—মূল ঘটনা ঢাকতে।
মনছুর আলম বলেন, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক প্রতিবন্ধকতার কারণে তখন মামলা করতে পারেননি। তবে সব তথ্য ও প্রমাণ পুলিশ সদর দপ্তরে জমা দেন (অভিযোগ নং E/297, ২২ জুন ২০২৩)। ২০২৪ সালের জুলাইয়ে সাহস করে আদালতে মামলা দায়ের করেন (সিআর মামলা নং–১৩৩৫/২৪/বাঁশখালী)।
তদন্ত কর্মকর্তা এসআই হাফিজুল ইসলাম (বর্তমানে রাউজান থানায়) যে প্রতিবেদন দিয়েছেন, মনছুর আলম সেটিকে ‘বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট’ বলে অভিহিত করেন।
প্রতিবেদন বলেছে, মনছুর আলম নাকি পুরনো বিষয় ঢাকতেই মামলা করেছেন, গণজাগরণকে ব্যবহার করেছেন এবং প্রমাণ দেননি। যদিও মনছুর দাবি, তিনি সরাসরি তদন্ত কর্মকর্তাকে প্রমাণ দিয়েছেন।
সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ হলো, তদন্ত কর্মকর্তা তাকে হুমকি দিয়েছেন—“আপোষ না করলে বিষয়টি উপরমহলে যাবে, পুলিশ সমস্যায় পড়বে।” মনছুর আলম বলেন, ‘সত্যের সঙ্গে আপোষ হয় না।’
বর্তমান ওসি সাইফুল ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার পটভূমি জানা সত্ত্বেও কীভাবে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন অনুমোদন হলো?
মনছুর আলম প্রশ্ন করেন, “যদি অপরাধীর পরিচয়ই দায়মুক্তি দেয়, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচার কোথায়?”
তিনি আহ্বান জানিয়ে বলেন, সত্যের পক্ষে নিরপেক্ষ তদন্ত হোক। অপরাধ নয়, অপরাধীর পরিচয় যেন বিচারের পথে বাধা না হয়। প্রশাসন হোক নৈতিকতা ও জবাবদিহিতার প্রতীক।
সচেতন নাগরিকদের মতে, একজন সাংবাদিক যখন জীবনের ঝুঁকি নিয়ে এমন ঘটনা সামনে নিয়ে আসেন, তখন এটি আর শুধু একটি মামলা নয়, রাষ্ট্রীয় কাঠামোর ওপর আস্থার বড় পরীক্ষা।
মনছুর আলমের বক্তব্য স্পষ্ট—সে প্রতিহিংসার নয়, ন্যায়বিচারের দাবিতে সোচ্চার। সমাজ ও রাষ্ট্র কীভাবে তার সাহসিকতার উত্তর দেয়, সেটাই এখন দেখার বিষয়।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited