চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হঠাৎ মোদি ও এরদোগানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৩:৫৯ পিএম, ২০২২-০৯-১৭

হঠাৎ মোদি ও এরদোগানের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এটিকে অপ্রত্যাশিত বৈঠক বলে মন্তব্য করেছে বিশ্ব গণমাধ্যমগুলো। কারণ ভারতের মুসলিম অধ্যুষিত কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মন্তব্যের দুই বছর পর এবার দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এ বৈঠক হয়। 
শুক্রবার উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত সাংহাই সামিটে এক সাইড লাইন বৈঠকে অংশ নেন বিশ্বের গুরুত্বপূর্ণ এ দুই নেতা। খবর রয়টার্সের।

রয়টার্স জানায়, এরদোগান পাকিস্তান সফরে গিয়ে কাশ্মীর পরিস্থিতিকে খুবই খারাপ বলে মন্তব্য করায় ২০২০ সালে তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানায় ভারত। ২০১৯ সালে মোদি সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা তুলে নিয়ে এটিকে কেন্দ্রীয় সরকারের অধীন হিসেবে ঘোষণা করে। এ সময় সৃষ্ট পরিস্থিতির দিকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন তুরস্কের নেতা।  

উল্লেখ্য, ভারত ও পাকিস্তান উভয়েই কাশ্মীরের পুরো অঞ্চলের দাবি করলেও এর দুটি অংশকে শাসন করে আসছে উভয় দেশ।

রয়টার্স জানায়, এরদোগানের সঙ্গে নরেন্দ্র মোদির করমর্দনের এক ছবি পোস্ট করে এক টুইটবার্তায় মোদির দপ্তর থেকে বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, বিভিন্ন সেক্টরে পারস্পরিক সহযোগিতার উপায় নিয়ে দুই নেতা আলোচনা করেন। 

উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত সাংহাই সামিটের এক পার্শ্ব বৈঠকে দুই নেতা মিলিত হন বলে দিল্লির পক্ষ থেকে জানানো হয়। 

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, বৈঠকটি মোদির নির্ধারিত কর্মপরিকল্পনার মধ্যে ছিল না। 

পরে এক টুইটে মন্ত্রণালয় থেকে বলা হয়, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যে অর্জনকে স্বাগত জানান দুই দেশের নেতা। সেখানে তারা আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়ে পরস্পর মতবিনিময় করেন।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর