শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৬ পিএম, ২০২০-১২-২৭
নগর ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৩ ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ ডিসেম্বর) দুপুর একটার দিকে কাজির দেউড়ির নাসিমন ভবন নগর বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আটক তিনজন হলেন- মোজাম্মেল হক মনজু, মনিরুজ্জামান সায়েম ও শিপন। পুলিশের লাঠিচার্জ নতুন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল। দলের কর্মীরা জানান, নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করার সময় হঠাৎ পুলিশ লাঠিচার্জ করে ওই ৩ জনকে আটক করেছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ছাত্রদলের শতাধিক নেতাকর্মী কাজির দেউড়ি থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি তাদের পার্টি অফিসে আসার আগে সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার (২৬ ডিসেম্বর) রাতে ছাত্রদলের ৩৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে মো. সাইফুল আলমকে ও সদস্য সচিব করা হয়েছে শরীফুল ইসলাম তুহিনকে। সাইফুল আলম বলেন, আনন্দ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে ৩ জনকে আটক করেছে। এখানে কোনো সংঘর্ষ হয়নি।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited