শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৩২ পিএম, ২০২৬-১০-২১
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মার্শালিং ইয়ার্ডের অপারেশনাল ও কার্যক্রমগত বিভিন্ন দিক পরিদর্শন করেছেন পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম।
মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি চট্টগ্রাম মার্শালিং ইয়ার্ড পরিদর্শন করেন।
এ সময় ইয়ার্ডের সার্বিক কার্যক্রম, ওয়াগন চলাচল, লোকোমোটিভের প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে ইয়ার্ডের অপারেশনাল ও ফাংশনাল কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন মহাব্যবস্থাপক।
রেলওয়ের পরিবহন কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে ইয়ার্ডের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় যাত্রী ও পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে ইয়ার্ডের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন জিএম মামুনুল ইসলাম।
পাশাপাশি ওয়াগন মুভমেন্ট, লোকোমোটিভের প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
রেলওয়ের গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনাগুলোর মধ্যে চট্টগ্রাম মার্শালিং ইয়ার্ড অন্যতম।
ইয়ার্ডের কার্যক্রমের সঙ্গে ওয়াগন ব্যবস্থাপনা ও পণ্য পরিবহনের বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট। ফলে এসব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং নিরাপত্তাব্যবস্থা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয় পরিদর্শনে।
পরিদর্শনকালে চট্টগ্রামের বিভাগীয় প্রধান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) এবং বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর মন্ডপে পাঁচ দিনের উৎসবের শেষলগ্নে এসে দাঁড়িয়েছেন সনাতন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের ডবলমুলিং থানার মনসুরাবাদ এলাকায় একটি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধরà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : লোহাগাড়ায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) ও টিলা কাটার দায়ে মাহবুবুর রহমান (৫০) নামে এক ব্যক্তিà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দলীয় মনোনয়ন পেলেই নির্বাচিত হওয়ার নিশ্চয়তা নেই। জনগণ যাকে যোগ্য মনে করবেন এবং যার সঙ্গে জনসম্পৃকà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited