চট্টগ্রাম   বুধবার, ১১ নভেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০২:৪০ পিএম, ২০২৬-১১-১১

রাঙামাটিতে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সহসভাপতি মোঃ নুর উদ্দিন সোহাগ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি মোঃ সাদ্দাম হোসেন।

এ ছাড়া ছাত্রলীগ, যুবলীগ ও কৃষক লীগের বিভিন্ন পদে থাকা নেতাকর্মীরাও রয়েছেন গ্রেপ্তারের তালিকায়। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন; মোঃ নুর উদ্দিন সোহাগ (৩৮), সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি জেলা শাখা; মোঃ সাদ্দাম হোসেন (৩০), সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ৭ নম্বর ওয়ার্ড শাখা, রাঙামাটি; চন্দন দাশ (৩৮), সাংগঠনিক সম্পাদক, রাঙামাটি পৌর কৃষক লীগ; মোঃ পারভেজ মোশারফ হোসেন (২৫), সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি; আরিয়ান রিয়াজ (২৪), সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি; যিশু চৌধুরী (৩০), সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি; মোঃ রাকিব (১৯), সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি; নাজমুল সাকিব রাফি (২৪), সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি; মোঃ হানিফ (৩৬), সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাঙামাটি পৌর শাখা এবং মোঃ সেলিম (৫৫), শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, রাঙামাটি।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত। এ অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, সাংগঠনিক কার্যক্রমের ধরন কিংবা পৃথক কোনো মামলার তথ্য পুলিশি বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিধি মোতাবেক তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি কার্যক্রম প্রতিরোধে বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭২

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭২

আমাদের ডেস্ক : : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেà¦...বিস্তারিত


রাঙামাটি হাসপাতালে পাঁচ ঘণ্টার জটিল অস্ত্রোপচার সফল, পাহাড়ে চিকিৎসার নতুন আশা

রাঙামাটি হাসপাতালে পাঁচ ঘণ্টার জটিল অস্ত্রোপচার সফল, পাহাড়ে চিকিৎসার নতুন আশা

আলমগীর মানিক, রাঙামাটি : পাহাড়ের দুর্গম জনপদে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন আশার দৃষ্টান্ত স্থাপন করেছে রà...বিস্তারিত


মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ ৫ জন আটক

মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ ৫ জন আটক

কক্সবাজার প্রতিনিধি: : চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ পাঁচজনকে আটক কà...বিস্তারিত


খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় নিহত যুব উন্নয়ন কর্মকর্তা 

খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় নিহত যুব উন্নয়ন কর্মকর্তা 

খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় নিরুপন চাকমা নামে এক যুব উন্নয়ন কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবা...বিস্তারিত


অবৈধ প্রতিবন্ধকতা নিরসন ও দীর্ঘদিনের কাঁচা রাস্তা পাকাকরণের উদ্যোগ

অবৈধ প্রতিবন্ধকতা নিরসন ও দীর্ঘদিনের কাঁচা রাস্তা পাকাকরণের উদ্যোগ

আমাদের ডেস্ক : : চট্টগ্রামের দক্ষিণ বুড়িশ্চর এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের লà...বিস্তারিত


রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা, হাতুড়ি দিয়ে ভাঙল ছাত্রদল

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা, হাতুড়ি দিয়ে ভাঙল ছাত্রদল

আলমগীর মানিক, রাঙামাটি : রাতের আঁধারে রাঙামাটি শহরের জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর