চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে দুইশত সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার

মোঃ শোয়াইব , হাটহাজারী    |    ০৫:২৪ পিএম, ২০২৫-০৬-০৩

 চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে দুইশত সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার

শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয়প্রাপ্ত দুইশত সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (২ জুন) বাদ আসর কেন্দ্রের মিলনায়তনে ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক, প্রসাধনী সামগ্রী ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উৎসবমুখর এই আয়োজন সমাজের একেবারে পিছিয়ে পড়া ও ঝুঁকিপূর্ণ শিশুরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ.বি.এম. মশিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদাবাদ ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আলী আকবর, ইউপি সদস্য নিজাম মোর্শেদ চৌধুরী এবং ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন।
কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে’র সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করে সূচনা করেন নিবাসী শিশু মো: আবরাহাম। আলোচনা পর্বে বক্তারা ঈদুল আযহার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

এরপর নিবাসী শিশুদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা ও নাট্যাংশ পরিবেশিত হয়, যা উপস্থিত সকলকেই আবেগাপ্লুত করে তোলে। অনুষ্ঠানে সকলের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন।
উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, “মূলত: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের এই ছোট্ট প্রয়াস।

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর