চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নারীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে সরকার-মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫৩ পিএম, ২০২১-০২-১০

নারীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে সরকার-মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেছেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক অংশ নারী। এ নারী সমাজকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে সংবিধানে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার নারীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে।
 প্রতিমন্ত্রী আজ ( ১০ ফেব্রুয়ারি ) বুধবার সকাল ১১ টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা  শিল্পকলা একাডেমিতে  চট্টগ্রাম জেলা জয়িতা সংর্ধ্বনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য করেন। 
এসময় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রান্তে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন শাহা, জাতীয় মহিলা সংস্থান চেয়ারম্যান ও সাবেক সংসদ চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ( উপপরিচালক) মাধবী বড়ুয়া উপস্থিত ছিলেন।
 প্রতিমন্ত্রী বলেন, নারীর লালিত স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়িতা ফাউন্ডেশন নির্মাণ করেছেন। নারীর দক্ষতা, যোগ্যতা ও ক্ষমতায়নের জন্য তৃনমূলে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা রেখেছেন। নারীর দক্ষতা উন্নয়নের জন্য জেলা ভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, পুরুষের পাশাপাশি নারীরা এখন স্বাবলম্বী হতে শিখেছে। পরিবার ও সমাজে নারীরা শিদ্ধান্ত  নিতে পারেন। সর্বত্র নারীর গ্রহণ যোগ্যতা বেড়েছে। নারীরা আমাদের সমাজে সমান তালে এগিয়ে যাচ্ছে। নারীরা এখন বাংলাদেশের উন্নয়নের সহযোদ্ধা বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। 
জয়িতা সংর্ধ্বনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা( উপপরিচালক) মাধবী বড়ুয়া। এসময় জয়িতাদের সম্মানে থিমসং পরিবেশন করা হয়।
 বিভিন্নক্ষেত্রে সফলতার জন্য ৫৪ জন নারীকে জয়িতা হিসেবে সম্মাননা জানায় চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন। তাদের সনদ ক্রেষ্ট ও সম্মানী দেওয়া হয়। উক্ত ৫৪ জনের মধ্য থেকে সফল জননী হিসেবে চট্টগ্রামের মনোয়ারা বেগম,  শিক্ষা ও চাকরি ক্ষেতে কুমিল্লার সুফিয়া আক্তার, অর্থনীতিতে রাঙ্গামাটির জয়শ্রী ধর, সমাজ উন্নয়নের ক্ষেত্রে ব্রাক্ষনবাড়িয়ার তাছলিমা খানম এবং বিভীষিকাময় নারী হিসেবে লক্ষিপুরের  শিরিণ আক্তার পাঁচটি ক্যাটাগরিতে এই ৫ জনকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত করা হয়। 

রিটেলেড নিউজ

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত


ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর