চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়ির মানিকছড়ি হাসপাতালে জনবল সংকট, রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৬:১২ পিএম, ২০২০-১০-০৭

খাগড়াছড়ির মানিকছড়ি হাসপাতালে জনবল সংকট, রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র হাসপাতালে জনবল সংকট প্রকট আকার বিরাজ করছে। বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মং রাজার মংপ্রুচাই চৌধুরী জেলার পুরাতন মং সার্কেল ঐতিহ্যবাহী উপজেলা মানিকছড়ি। জেলা সদর থেকে প্রায় ৫০কিলোমিটার দূরের এ উপজেলায় প্রায় এক লক্ষ লোকের জন্য রয়েছে ১০শয্যাবিশিষ্ট একটিমাত্র সরকারি হাসপাতাল। ৫০শয্যার অবকাঠামোর সকল সুযোগ-সুবিধা দেওয়া হলেও এখনও চলছে ১০শয্যার জনবল দিয়ে। এর মধ্যেও একতৃতীয়াংশ জনবল কম নিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে হাসপাতালের সেবা কার্যক্রম। সেই মান্দাতার আমলে ছোট্ট একটি ঘরে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। 
বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেছে হাসপাতালটির দৃশ্যপট। অত্যাধুনিক ৪তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন। সরকারি এম্বুলেন্স ও আধুনিক সব সুযোগ–-সুবিধা থাকলেও জনবল সংকটের কারনে অনেক ক্ষেত্রে রোগীরা তা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিষ্ঠার পর থেকে এখনো অব্দি হাসপাতালটিতে চিকিৎসক ও জনবল প্রকট সংকট রয়েছে। পর্যাপ্ত পরিমানে জনবল সংকট থাকলেও রাতদিন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে চিকিৎসক ও নার্সরা। পাশাপাশি দশ জনের খাবার ৪০ থেকে ৫০জনের মধ্যে সরবরাহ করায় রোগীরা তাদের কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিন ঘুরে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্যে জানা যায়, এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে ১০শয্যাবিশিষ্ট। তবে অবকাঠামো ৫০শয্যার উন্নিত করা। 
হাসপাতালে চিকিৎসাধীন একাধিক রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, চিকিৎসক আসেন তরিঘরি করে আবার চলে যান, তারা আমাদের বেশি সময় দিতে পারে না, একজনের কাছে আসলে আরেক জনের কাছে যেতে পারে না।
মানিকছড়ি হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন গড়ে এখানে শতাধিক রোগী আউটডোরে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের বেডগুলোও থাকে পরিপূর্ণ, অনেককেই আবার বেড খালি না থাকার কারনে ফ্লোরে জায়গা করে দিতে হয়। এতে করে চিকিৎসক ও রোগীদের চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হয়।
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রতন খীসা জানান, অচিরেই ৫০শয্যাবিশিষ্ট হাসপাতালের কার্যক্রম শুরু হবে। এ উপজেলায় রয়েছে চারটি ইউনিয়ন। জনবল সংকট থাকলেও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে চিকিৎসাসেবা দিতে হচ্ছে এ চিকিৎসকদেরই। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদেরও স্বাভাবিক চিকিৎসাসেবা দিতেই হিমশিম খেতে হচ্ছে। 
উল্লেখ্য, সাধারন মৌলিক চাহিদা পুরনে লক্ষাধিক জনসংখ্যা অত্যন্ত দুর্গম অধ্যুষিত মানিকছড়ি উপজেলার জনগণের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ঘিরে। এর পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়ি, লক্ষ্মীছড়ি, গুইমারা ও রামগড়ের রোগীরা এসে চিকিৎসা সেবা গ্রহণ করায় অতিরিক্ত চাপ সামাল দিতে হচ্ছে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাকর্মচারীদের।
 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর