চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দুর্নীতির জালে শেখর কান্তি দেব: সরকারি সম্পদে অনিয়ম ও অর্থ আত্মসাৎ

সীতাকুণ্ড প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তার বিরুদ্ধে কোয়ার্টার ভাড়া, বাজেট লোপাট ও প্রভাব খাটানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩২ পিএম, ২০২৫-১০-২২

দুর্নীতির জালে শেখর কান্তি দেব: সরকারি সম্পদে অনিয়ম ও অর্থ আত্মসাৎ

আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সীতাকুণ্ড (NIPORT)-এর প্রশিক্ষণ কর্মকর্তা শেখর কান্তি দেবের বিরুদ্ধে একের পর এক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। সরকারি দায়িত্বে থেকে তিনি নিয়মিতভাবে সরকারি সম্পদ ও পদ ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করছেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির একাধিক সুত্র ও সংশ্লিষ্টরা।

তদন্তে জানা যায়, শেখর কান্তি দেব তার নামের সরকারি কোয়ার্টার ভাড়া দিয়ে নিজে হোস্টেলের গেস্ট রুমে বিনা খরচে অবস্থান করছেন। শুধু তাই নয়, স্টাফ কোয়ার্টারগুলোও বহিরাগতদের কাছে ভাড়া দিয়ে নিয়মিত অর্থ আয় করেন তিনি। সরকারি চাকরির নীতিমালা অনুযায়ী এটি গুরুতর অপরাধ হলেও প্রশাসনিক প্রভাবের কারণে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সরকারি গাড়ি, গ্যাস ও তেল ব্যবহার করে তিনি ব্যক্তিগত সফরে কক্সবাজারসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। ড্রাইভারকে এসব সফর সরকারি কাজ হিসেবে দেখাতে চাপ দেওয়া হয়। এমনকি কোনো কোনো সময় ড্রাইভার আপত্তি জানালে তাকে শোকজ করা হয়।

অভিযোগ রয়েছে, সরকারি বাজেট বরাদ্দের অর্থ তিনি ক্যাশিয়ার সন্দীপ মণ্ডলের সঙ্গে ৭০% ও ৩০% হারে ভাগাভাগি করেন। প্রকৃত কাজ না করেই টেন্ডারের মাধ্যমে বাজেটের টাকা আত্মসাৎ করা হয়।

‘মা এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রতি বছর কৌশলে কাজ পাইয়ে দিয়ে অর্থ ভাগাভাগি করার অভিযোগ রয়েছে। যদিও সীতাকুণ্ড ও চট্টগ্রাম অঞ্চলে অসংখ্য স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে, তবু শেখর দেব প্রতিবছর রাঙামাটির এই একই ঠিকাদারকে কাজ দেন—যা স্পষ্ট পক্ষপাতমূলক ও অনৈতিক আচরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কাপ্তাইয়ে কর্মরত অবস্থায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে RTC অফিস ও হোস্টেল সংস্কারের বরাদ্দ আসলেও সেই অর্থ নিজের কোয়ার্টারে ব্যবহার করেন তিনি। নিজের টিনশেড কোয়ার্টারে অবৈধভাবে টাইলস, ফলস সিলিং এবং এসি স্থাপন করেন, যা সরকারি নিয়মের সরাসরি লঙ্ঘন।

অভিযোগ ওঠে, এসব অনিয়ম প্রকাশ পাওয়ার পর তিনি উচ্চশিক্ষার অজুহাতে ভারতে চলে যান। কিছুদিন পর রাজনৈতিক তদবিরের মাধ্যমে NIPORT হেড অফিসে সংযুক্তি পান এবং পরবর্তীতে সীতাকুণ্ডে বদলি হয়ে এসে আবারও দুর্নীতির একই ধারা শুরু করেন।

সরকারি কর্মকর্তা হয়েও তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাজনৈতিক দলসমর্থিত পোস্ট করে থাকেন। অতীতে ফ্যাসিবাদী সরকারের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালানোর একাধিক প্রমাণ রয়েছে। তিনি প্রায়ই বলেন—“NIPORT এর পরিচালক প্রশাসন আমার হাতের মুঠোয়”—এমন হুমকি দিয়ে সহকর্মীদের ভয় দেখান বলে অভিযোগ পাওয়া গেছে।

NIPORT হেড অফিসের কিছু উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে শেখর কান্তি দেব নিজের অনিয়ম আড়াল করে চলেছেন। অভিযোগ রয়েছে, তিনি কুমিরা থেকে ইলিশ, চট্টগ্রাম থেকে বড় কোরাল মাছ পাঠান এবং পরিচালকের পরিবারকে উপহার দিয়ে প্রভাব বাড়ান। এমনকি পরিচালকের পুত্রকে ভারত থেকে উপহার পাঠানোর ঘটনাও সহকর্মীদের মাঝে আলোচনার বিষয়।

শেখর কান্তি দেব নিজেকে সাহিত্যিক হিসেবে পরিচয় দেন। বই ও কবিতা লেখার সুবাদে বিভিন্ন সাংবাদিকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, যা তিনি প্রয়োজনে প্রভাব খাটানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করেন বলে অভিযোগ।

দীর্ঘদিন ধরে সরকারি সম্পদ ও পদ ব্যবহার করে শেখর কান্তি দেব যে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তা স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় কর্তৃপক্ষের নজর এড়াচ্ছে না। তবে আশ্চর্যজনকভাবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

অনেকের প্রশ্ন—একজন সরকারি কর্মকর্তা কিভাবে এমন অসংখ্য অনিয়মের পরও ‘অলৌকিকভাবে’ ধরাছোঁয়ার বাইরে থাকেন?

সরকারি সম্পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ, অনৈতিক প্রভাব ও প্রশাসনিক দুর্বলতা—সবকিছু মিলিয়ে শেখর কান্তি দেবের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এখন আলোচনার কেন্দ্রে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে এসব দুর্নীতির সুষ্ঠু বিচার দাবি করেছেন।

রিটেলেড নিউজ

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত


চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত


আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত


সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত


১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত


আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর