শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৫১ পিএম, ২০২৫-০৫-০৬
নাছরুল্লাহ বিন জুনাইদ, কল্পোলক আবাসিক:
চট্টগ্রামের বাকলিয়ায় কল্পলোক আবাসিকে স্কুল ও কলেজের জন্য নির্ধারিত সরকারি জমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) সকাল ১০টায় কল্পলোক আবাসিকের খেলার মাঠে কল্পলোক আবাসিক স্কুল-কলেজ বাস্তবায়ন কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কল্পলোকের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কল্পলোক আবাসিকে কোনো সরকারি স্কুল-কলেজ না থাকায় শিক্ষার্থীদের দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়, ফলে তারা নানামুখী সমস্যার মুখে পড়ে। অভিভাবকরা জানান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকার নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম ভোগান্তিতে রয়েছে এবং দ্রুত সরকারি স্কুল-কলেজ নির্মাণ একান্ত প্রয়োজন।
বক্তব্য দেন বাকলিয়া কল্পলোক আবাসিক (২য় পর্যায়) প্লট মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। তারা অভিযোগ করেন, স্কুল-কলেজের জন্য নির্ধারিত জায়গায় একটি মহল অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছে, যা বন্ধ করতে সিডিএ’র জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
সমিতির সাংগঠনিক সম্পাদক ও বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক বলেন, আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নামে এক একর জমি অবৈধভাবে বরাদ্দ নিয়েছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জমি দখলমুক্ত করার দাবি জানান।
মানববন্ধনে কল্পলোক ইউনিটি ক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিন সোহেলও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে এলাকাবাসীকে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited