শিরোনাম
মোহাম্মদ আলী (রিপন), বোয়ালখালী : | ০১:১৯ পিএম, ২০২১-০৭-০১
চট্টগ্রামে বোয়ালখালী পৌরসভা পশ্চিম গোমদন্ডী ০৭ নং ওয়ার্ড এর মতিউর রহমান তালুকদার বাড়িতে অন্তত চারটি বসতঘর খালে বিলীন হয়েছে এমন খবর পাওয়া গেছে।
বুধবার ২০ জুন সরজমিনে মতিউর রহমান তালুকদার বাড়ি গিয়ে দেখা যায়, রায়খালী খালের পাশে মতিউর রহমান তালুকদার বাড়ি অবস্থিত হওয়ায়, খালের ভাংগনে অন্তত চারটি বসতঘর এই খালে বিলীন হয়েছে। বর্তমানে ঐ পরিবার গুলো মানবেতর জীবনযাপন করছে। খবর নিয়ে আরও জানা যায় যে, ঐ বাড?িতে বর্তমানে ২৮ টি পরিবার বসবাসরত অবস্থায় আছে। বর্তমানে তাদের গোটা বাড়িটা খাল ভাংগনের কবলে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ এমপি মোছলেম উদ্দিন আহমেদ নির্বাচনের আগে আমাদের বাড়িতে নৌকা মার্কায় ভোট চাইতে আসলে, তখন তিনি আমাদের বাড়ির এই দূরাবস্থা দেখে, আমাদের ঘরবাড়ী কিভাবে খাল ভাংগন থেকে রক্ষা করা যায় এমন প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্ত দুঃখ প্রকাশ করে আমরা বলতে চাই আজ পর্যন্ত এমপি বলেন, পৌরসভার মেয়র বলেন কিংবা জনপ্রতিনিধি বলেন কেউ আমাদের বাড়িঘর ভাংগনরোধে এগিয়ে এলেন না। এবিষয়ে ০৭ নং ওয়ার্ড এর কমিশনার মাহমুদ হক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি বিষয়টি অবগত আছি এবং এমপি মোছলেম উদ্দিন আহমেদকে অবগত করেছি। এমপি মহোদয় আমাকে এবিষয়ে যোগাযোগ করতে বলেছে। এবং পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড কেও বিষয়টি জানিয়েছি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited