শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ০৬:৩৫ পিএম, ২০২০-০৯-২৪
সীতাকুণ্ডের বার আউলিয়ায় আনজুমান ইসলাম মার্কেটের আল-আমিন ইলেকট্রনিক্স (ওয়ালটন শোরুমে) মঙ্গলবার রাত ২টার সময় চুরির ঘটনা ঘটেছে।
এতে দোকানে থাকা ওয়ালটন কোম্পানির ২০টি দামি মোবাইল ফোন ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। ২০ টি মোবাইলের বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা। ধারণা করা হচ্ছে ৩/৪ জনের একটি চোরের দল দোকানের ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে।
এ ঘটনায় বুধবার ওয়ালটন শোরুমের এর মালিক মোহাম্মদ আলী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মালিক মোহাম্মদ আলী জানান, বার আউলিয়া বাজারে রাতে তিন নৈশ প্রহরী দায়িত্ব থাকা অবস্থায় চোরের দল দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে ঢুকে কিভাবে ২০টি দামি মোবাইল ও নগদ ৪০ হাজার নিয়ে যায়। এতে তিন নৈশ প্রহরী চুরির সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
এ ঘটনায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে চোরদের দেখা গেলেও মুখে মাক্স থাকা কারণে তাদেরকে চেহারা বুঝা যাচ্ছেনা।
সীতাকুণ্ড থানার এসআই হারুন উল রশীদ বলেন দোকানে চুরির একটি অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত চলছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited