শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৩:০২ পিএম, ২০২৬-০২-১২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ভোট দিলেন তিন প্রার্থী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পশ্চিম গুণাগরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম পাপ্পা। সকাল সাড়ে ৭টায় স্বতন্ত্র প্রার্থী লেয়াকত আলী পশ্চিম গন্ডামারা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। একই সময়ে শেখেরখীল ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। বাঁশখালী আসনে ৭ জন প্রার্থী। বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (ধানের শীষ), বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সেক্রেটারি মোহাম্মদ জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও গন্ডামারার পদত্যাগী চেয়ারম্যান মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী আবদুল মালেক আশরাফী (চেয়ার), গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফুল হক তায়েফ (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ রুহুল্লাহ তালুকদার (হাতপাখা), বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এহছানুল হক (হারিকেল) নির্বাচনের মাঠে রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী আসনে ১১২টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ৪ হাজার ৫৬০ জন ভোটার রয়েছে। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৮১৯ জন, মহিলা ভোটার ১ লাখ ৯০ হাজার ৭৩৭ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited