চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আজও দেখা নেই সূর্যের, শীত থাকবে আরও ২ দিন

চট্টগ্রাম অঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক    |    ০১:১৫ পিএম, ২০২৫-০১-০৪

আজও দেখা নেই সূর্যের, শীত থাকবে আরও ২ দিন

কুয়াশাচ্ছন্ন সকাল। বেলা গড়িয়ে দুপুর, তবুও দেখা নেই সূর্যের। শুক্রবারও (৩ জানুয়ারি) সারাদিন দেখা মেলেনি সূর্যের। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (৬ জানুয়ারি) পর্যন্ত শীতের এমন তীব্রতা থাকবে। এরপরই বাড়বে তাপমাত্রা। যদিও সেই উষ্ণতা বেশিদিন থাকবে না। এরপরই ১২ জানুয়ারি থেকে আবারও তাপমাত্রা কমে কুয়াশা বাড়িয়ে বাড়াবে শীতের প্রকোপ। কিন্তু চট্টগ্রাম অঞ্চলে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। পুরো জানুয়ারি মাসে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। 
এদিকে, জানুয়ারির শুরু থেকে শীতের তীব্রতা বেড়েছে চট্টগ্রামে। তাপমাত্রা নেমেছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। নগরে টানা দুই দিন বেলা একটার আগে সূর্যের দেখা মেলেনি। বিকেল থেকে কুয়াশা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে তাপমাত্রা। সঙ্গে উত্তরের হিমেল হাওয়া। আর এ কারণেই শীত অনুভূত হচ্ছে বেশি। 
এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিত চৌধুরী  বলেন, আগামী সোমবার পর্যন্ত এমন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। কুয়াশা বাড়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। কিন্তু তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আছে। সোমবারের পর একটু তাপমাত্রা বাড়বে। এরপর আবার ১০-১২ জানুয়ারি থেকে তাপমাত্রা কমে এখনকার মতো শীত অনুভূত হতে পারে।’ 
চট্টগ্রামে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলে শৈত্যপ্রবাহ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামলে এটাকে আমারা শৈতপ্রবাহ বলি না। আর এখানকার তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা নেই। তাই শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ারও কোনো আশঙ্কা নেই।’

রিটেলেড নিউজ

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা অফিস : : জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর সামরিক কব...বিস্তারিত


চট্টগ্রামে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি : : রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খ...বিস্তারিত


সাতকানিয়ায় কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

সাতকানিয়ায় কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি : : সাতকানিয়ায় আতিয়া ইদনাত চৌধুরী জয়িতা (১৭) নামের সরকারি কলেজের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জামায়াত জোটের ভরাডুবি, ভোটে ভাগ মোমবাতি-হাতপাখার

চট্টগ্রামে জামায়াত জোটের ভরাডুবি, ভোটে ভাগ মোমবাতি-হাতপাখার

নিজস্ব প্রতিবেদক :  এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী সারাদেশে ভালো ফলাফল করলেও চট্টগ্রামে ভরাডুবি হয়েছে।...বিস্তারিত


ফটিকছড়িতে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম, কঠোর নিরাপত্তা বলয়

ফটিকছড়িতে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম, কঠোর নিরাপত্তা বলয়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন সারাদেশের ন্যায় চট্টগ্রাম&n...বিস্তারিত


নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়ি প্রতিনিধি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর