চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম টিকা সরবরাহ প্রক্রিয়া শুরু,খসড়া প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৫৪ পিএম, ২০২১-০১-১৭

চট্টগ্রাম টিকা সরবরাহ প্রক্রিয়া শুরু,খসড়া প্রস্তুত


চট্টগ্রাম বিভাগে করোনা ভাইরাসের টিকা সরবরাহ কার্যক্রম প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে খসড়া তালিকাও তৈরি করা হয়েছে। তবে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, যেসব স্থানে করোনার সংক্রমণ বেশি ঘটেছে সেসব এলাকায় টিকা সরবরাহ করা হবে বেশি। সারা দেশের মধ্যে সর্বোচ্চ টিকা পাবে ঢাকা বিভাগ। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, টিকা বণ্টনের ক্ষেত্রে সবার আগে  প্রাধান্য পাবে ঢাকা। প্রথম ধাপে আসা ৫০ লাখ ডোজ টিকা থেকে ঢাকা বিভাগের ৫০ লাখ মানুষ টিকা পাবে। চট্টগ্রাম বিভাগ আসবে ৩০ লাখ টিকা।
জেলাওয়ারি টিকা বন্টনের খসড়া তালিকা অনুযায়ী, চট্টগ্রাম জেলায় তিন লাখ মানুষ টিকা পাবে। বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার জেলায় টিকা পাবে আড়াই লাখ মানুষ। এছাড়া রাঙামাটিতে ৬০ হাজার, খাগড়াছড়িতে ৬০ হাজার এবং বান্দরবানে ৫০ হাজার মানুষ করোনার টিকা পাবে শুরুতে।
করোনা টিকা কাদের দেওয়া হবে অগ্রাধিকার ভিত্তিতে— তা নিয়ে তালিকা তৈরির কাজ চলছে চট্টগ্রামে। করোনা মোকাবেলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী, সম্মুখ সারির কর্মী, রোগ-প্রতিরোধ ক্ষমতাহীন জনগোষ্ঠী, বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীকে অগ্রাধিকার তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর এলাকার তালিকা প্রণয়নের কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অন্যদিকে চট্টগ্রাম জেলার তালিকা তৈরির কাজ করছে চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয়। ইতিমধ্যে দুই সংস্থাই চট্টগ্রামের বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান ছাড়াও উপজেলাগুলোতে নির্ধারিত ছকে তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে। মঙ্গলবারের মধ্যে এই তালিকা চূড়ান্ত করার কাজ শেষ হতে পারে।
গত বুধবার থেকেই টিকাদানকারী কর্মীদের প্রশিক্ষণ দিতে একটি উচ্চপর্যায়ের প্রশিক্ষণ চলছে ঢাকায়। চিকিৎসকদের ২৫ জনের একটি প্রশিক্ষক দল নিজেরা করোনার টিকা দেওয়ার জন্য  প্রশিক্ষণ নিচ্ছেন। পরে তারা অন্যদের প্রশিক্ষণ দেবেন। প্রাথমিকভাবে সারা দেশে সাত হাজার ৩৪৪টি টিম টিকা দেওয়ার কাজ করবে। প্রতিটি টিমে ছয়জন স্বাস্থ্যকর্মী থাকবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, ‘সবার আগে টিকা দেওয়া হবে টিকাদানকারী পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের। এ ক্ষেত্রে ঢাকায় করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত সরকারি হাসপাতালগুলো  প্রাধান্য পাবে। তার সঙ্গে একই সময়ে টিকা দেওয়া হবে মাঠপর্যায়ের একদল স্বাস্থ্যকর্মীকে। বলা যায় পাইলট আকারে তাদের টিকা দেওয়া হবে। তারাই পরে সাধারণ মানুষকে টিকা দেবেন। ৩০ জানুয়ারির মধ্যে টিকাদানকারীদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করে ফেলব আমরা।’
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি প্রথমে ৫০ লাখ ডোজ টিকা দেশে আসবে। পরে ভারত থেকে সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও তিন কোটি টিকা দেশে আসবে। দেড় কোটি মানুষের প্রতিজনকে দুই ডোজ করে মোট তিন কোটি টিকা দেওয়া হবে।
 

রিটেলেড নিউজ

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত


ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর