শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৭ পিএম, ২০২১-০১-০৬
চট্টগ্রাম আদালতে মামলায় হাজিরা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন ইছহাক (৬৫) নামে এক আসামি। বুধবার (৬ জানুয়ারি) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইছহাক প্রকাশ বুচ্চুইকা ফটিকছড়ি থানাধীন উত্তর কাঞ্চননগর দুল্যাছড়ি এলাকার ফকির আহমদের ছেলে। তিনি একটি বন মামলার এজাহারভুক্ত আসামি। মামলা নম্বর: ২/২০১৮। ইছহাকের আইনজীবী রাশেদুল কবিরের বরাত দিয়ে তার জুনিয়র জানান, ইছহাকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় নিয়মিত হাজিরা ছিল বুধবার (৬ জানুয়ারি)। যথারীতি তিনি হাজিরা দিতে আদালতে উপস্থিত হন। এরপর এজলাসের সামনে বারান্দায় পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক-২ মো. হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, মামলায় হাজিরা দিতে এসে ওই আসামি এজলাসের সামনে বারান্দায় পড়ে যান। পরে তিনি মারা যান। বিচারক মহোদয়ের সামনে ওই ব্যক্তির সুরতহাল করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোতোয়ালী থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কবির হোসেন বলেন, আদালতে মামলায় হাজিরা দিতে এসে ইছহাক নামের ওই আসামি মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited