শিরোনাম
ঢাকা অফিস : | ০২:০০ পিএম, ২০২০-১২-২৪
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের চাকরির মেয়াদ চুক্তিতে আরও দুই বছর বাড়ানো হয়েছে।
আগামী ৩১ ডিসেম্বর তার অবসরে যাওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে দুই বছরের জন্য তাকে আবারও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, আগামী ১ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হলো।
২০১৯ সালের ২৯ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব থেকে আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়।
১৯৮৬ সালের বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০১৭ সাল থেকে বিদ্যুৎ সচিবের দায়িত্ব পালন করেন। তার আগের কয়েক মাস তিনি ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে ছিলেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited