শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৪ পিএম, ২০২৪-১০-২৭
আব্দুল্লাহ্ আল নোমান শুভঃ
চট্টগ্রাম বায়েজীদ বোস্তামী থানাধীন রুবি গেট এলাকা যেন ২৪ ঘন্টায় কুয়াশা ঢেকে থাকে। আসলে কুয়াশার মতো সাদৃশ্য পূর্ণ হলেও এগুলো হচ্ছে সালেহ স্টিলের অস্বাস্থ্যকর কালো ধোঁয়া। উপরে তাকালে দেখা যায় গলগল করে বের হচ্ছে ধোঁয়ার কুণ্ডলী, আর নিচে সড়ক, যানবাহন, ভবন সবকিছু ধোঁয়ার আঁধারে ঢাকা। খোলা চোখেও মনে হয় যেন সূর্যকেও ঢেকে দিচ্ছে ইস্পাতের কালো ও ধূসর ধোঁয়া। শুধু মানুষ নয় মনে হবে যেন নগরীও ধুঁকছে শ্বাসকষ্টের যন্ত্রণায়। এইখানে বায়েজিদ স্টিল ধোঁয়া নির্গমনের জন্য চিমনি ব্যবহার করে বলে তাদের নিয়ে তেমন অভিযোগ না থাকলেও সালেহ স্টিলকে নিয়ে ক্ষোভ ঝেড়েছেন এলাকাবাসীরা। শুধু পরিবেশ দূষণই নয়, সালেহ স্টিল প্রভাবিত করছে মানুষের প্রাত্যহিক জীবনকেও।
সরজমিনে অনুসন্ধানে গিয়ে জানা যায়, দুই নম্বর গেট থেকে অক্সিজেন রুট সড়কের রুবি গেইট এলাকায় মূল সড়কের একপাশে সালেহ স্টিল এবং অপরপাশে বায়েজিদ স্টিল অবস্থিত। বায়েজিদ স্টিল সকাল ও বিকালের দিকে ধোঁয়া ছাড়লেও উঁচু চিমনি ব্যবহার করার ফলে তা মূল সড়কের দিকে খুব একটা আসে না। অন্যদিকে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ প্রতি ঘণ্টায় কুণ্ডলী আকারে ধোঁয়া ছাড়ে এবং চিমনি থাকলেও তারা তা ব্যবহার করে না। ফলে ধোঁয়াগুলো মূল সড়কে চলে আসে। এসব দেখে মূল সড়ক ঘন কুয়াশাচ্ছন্ন বলে দৃষ্টিভ্রম হবে যে কারও।
স্থানীয়রাও অভিযোগ তুলে বলছেন, মূল সড়কে যে ধোঁয়াগুলো আসছে তার ৮০ শতাংশই সালেহ স্টিল থেকে। কারখানাটির ২০ ফুট দূরত্বের মধ্যে রয়েছে একটি ইংরেজি মাধ্যম স্কুল ও আবাসিক ভবন। আশপাশে রয়েছে রুবি ফুড প্রোডাক্টসসহ বিভিন্ন খাবার দোকান, যানবাহনের যন্ত্রাংশের দোকান, ওয়ার্কশপ, মুদি দোকানসহ আরও প্রতিষ্ঠান। এ ধোঁয়ার কারণে শুধু বায়ু দূষণ নয় মারাত্মকভাবে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে ওই এলাকার মানুষেরা। স্থানীয় লোক ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান থেকে দফায় দফায় অভিযোগ দেওয়া হলেও তা কানে তুলছে না কারখানাটির কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা আরো বলেন যে আমরা কয়েকবার দেখেছি ম্যাজিস্ট্রেট ও পুলিশ এসে জরিমানা করলেও সালেহ স্টিলের বিষাক্ত কালো ধোঁয়া বন্ধ করতে পারেনি।
পথচারী ও শিক্ষার্থীরা বলেন, ১৫ থেকে ২০ মিটার দূরে আমাদের স্কুল ক্লাসের সময় এ কারখানার বিষাক্ত কালো ধোয়ায় আমাদের ক্লাস করতে খুবই কষ্ট হয়। স্কুল মাঠ থাকলেও সেখানে খেলাধুল করতে পারিনা আমরা। এ বিষাক্ত ধোঁয়ায় আমাদের স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী ইতিমধ্যে অসুস্থ হয়েছে। আমরা চাই দেশের আইন প্রয়োগ করে সংস্থার কাছে অনুরোধ যে এ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে অস্বাস্থ্যকর কালো ধোঁয়া থেকে আমাদের রক্ষা করা জন্য।
এক পথচারী বলেন, আমরা যেন এক কুয়াশার জগতে থাকি । এ রাস্তা দিয়ে যতবারই যাতায়াত করি ততবারই নিজেই অসুস্থতা বোধ করি। কারণ এসব ফ্যাক্টরি থেকে দীর্ঘদিন যাবত বিষাক্ত ও অস্বাস্থ্যকর কালো ধোঁয়া নির্গত হয়। এ ধোয়ার বেশিরভাগই সালেহ স্টিলের, আমরা বেশ কয়েকবার শুনেছি সালেহ স্টিলকে জরিমানা করা হয়েছে, তারপরও কেন বা কিসের প্রভাবে এ অস্বাস্থ্যকর ও বিষাক্ত কালো ধোঁয়া থামাতে পারছে না আইন প্রয়োগকারী সংস্থা।
চা বিক্রেতা বলেন, আমি ১৫ বছর ধরে এ এলাকায় চা বিক্রি করছি। তিন বছর আগে ঢাকার এক ব্যবসায়ী সালেহ স্টিল নামের ফ্যাক্টরিটা কিনে নেন। এরপর থেকেই এ অবস্থা। দিনের বেলায় ধোঁয়ার কারণে একদম অন্ধকার হয়ে যায়। আমার খাবারগুলোও ধোঁয়ার ময়লা বলে মনে হয়। সারাদিন ধোঁয়ার মধ্যে থাকি। প্রচণ্ড মাথাব্যথা করে, রাতে ঘুমাতে পারি না।
ওই এলাকায় ওয়ার্কশপে কাজ করা শ্রমিক বলেন, ‘সারাদিন ওয়ার্কশপে কাজ করি। এখানে বেশি ধোঁয়া হলে পুরো জায়গাটা অন্ধকার হয়ে যায়। কালো ধোঁয়ায় আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কাজের অসুবিধা হয়। অনেক সময় আমরা কাজ ছেড়ে অন্যদিকে চলে যাই। ধোঁয়া কমলে ফিরে এসে আবার কাজ শুরু করি।
স্থানীয় সূত্র আরো জানা যায়, সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের নাম মোহাম্মদ জাভেদ অপগেনহাফেন। তিনি বাংলাদেশ ও বেলজিয়ামের দ্বৈত নাগরিক। সালেহ স্টিল ছাড়াও বাংলাদেশে তার আরও ৩টি প্রতিষ্ঠান আছে। যেগুলো হল ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি, এজে করপোরেশন লিমিটেড, জেনারেশন নেক্সট।
তিনি ঢাকার ব্যবসায়ী হলেও প্রায় ৫ বছর আগে তিনি সালেহ স্টিল নামের এ প্রতিষ্ঠানটি কিনে নেন। এরপর থেকে পরিবেশ দূষণের মাত্রা আরও বেড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অনুসন্ধানে আরো কিছু তথ্য আসে প্রতিবেদকের হাতে, ২০১২ সালের ২ জুলাই সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ ২ লাখ টাকা, ২০১৫ সালের ২৩ জুলাই ২ লাখ ৪৭ হাজার টাকা, ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর ১৬ হাজার ২শ টাকা, ২০১৭ সালের ৮ মার্চ ৩ লাখ ৬০ হাজার টাকা, ২০১৭ সালের ১৬ আগস্ট ৩ লাখ ৭১ হাজার টাকা, ২০১৯ সালের ৬ জানুয়ারি ৫ লাখ ৪২ হাজার টাকা, ২০১৯ সালের ১২ নভেম্বর ৩ লাখ ৫০ হাজার টাকা, ২০২২ সালের ৫ এপ্রিল ১ লাখ টাকা, ২০২৩ সালের ১৫ মে ৫ লাখ টাকা জরিমানা করা হয় বায়েজীদে অবস্থিত সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ নামের রড তৈরির প্রতিষ্ঠানকে। ১২ বছরে প্রতিষ্ঠানটি জরিমানা গুণেছে প্রায় ২৭ লাখ টাকা।
আর্থিক শাস্তি ছাড়াও সালেহ স্টিলকে বেশ কয়েকবার সতর্ক করেছে পরিবেশ অধিদপ্তর। এর আগে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি নতুন টেস্ট রিপোর্ট দাখিলের নির্দেশ দেয়া হয়, ২০২১ সালের ২৭ ডিসেম্বর এয়ার ট্রিটমেন্ট প্লান্ট (এটিপি) আধুনিকায়নের নির্দেশ দেয়া হয়, ২০২২ সালের ১৩ ডিসেম্বর এয়ার পলিউশন কন্ট্রোল সিস্টেম (এপিসি) আধুনিকায়নের জন্য ৩ মাস সময় দেয়া হয়, ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি এয়ার পলিউশন কন্ট্রোল সিস্টেম (এপিসি) আধুনিকায়নের জন্য আড়াই মাসের সময় বেঁধে দিয়েছিল পরিবেশ অধিদপ্তর।
সবশেষ ২০২৩ ইং সালে পরিচালিত অভিযানটিতে প্রতিষ্ঠানটিকে জরিমানার সাথে এবং কারখানার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সিলগালাও করে দেওয়া হয়। সংশ্লিষ্টরা অনেকে বলেছেন, কোন এক অদৃশ্য ক্ষমতায় কারখানাটি খুলে যায় এবং বারবার একই দূষণ অপরাধ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ কর্মকর্তা জাকির বলেন, আমাদের এয়ার পলিউশন কন্ট্রোল সিস্টেম (এপিসি) আধুনিকায়নের কাজ চলছে কিছু টেকনিক্যাল সমস্যা আছে। কিন্তু কালো ধোঁয়া বের হচ্ছে না, ধোয়া গুলো অন্য কোন ইন্ডাস্ট্রির।
অনুসন্ধানের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৭ ডিসেম্বর এয়ার ট্রিটমেন্ট প্লান্ট (এটিপি) আধুনিকায়নের নির্দেশ দেয়া হয়, ২০২২ সালের ১৩ ডিসেম্বর এয়ার পলিউশন কন্ট্রোল সিস্টেম (এপিসি) আধুনিকায়নের জন্য ৩ মাস সময় দেয়া হয়, ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি এয়ার পলিউশন কন্ট্রোল সিস্টেম (এপিসি) আধুনিকায়নের জন্য আড়াই মাসের সময় বেঁধে দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। ২০২৪ সাল দীর্ঘ এক বছরও এয়ার পলিউশন কন্ট্রোল সিস্টেম (এপিসি) আধুনিকায়নের কাজ শেষ করতে পারে নাই সালেহ স্টিল ইন্ডাস্ট্রি। যেহেতু এপিসি প্ল্যান্টে টেকনিক্যাল সমস্যা আছে সে ক্ষেত্রে যেসব কালো ধোঁয়া বের হচ্ছে সেগুলো কতটুকু স্বাস্থ্যকর সেটাই জানার বিষয়।
পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মমিন ভূইয়া বলেন, সালের স্টিলের পরিবেশ দূষণের বিষয়টি তে আমি অবগত ছিলাম না বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited