শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৮:৪৭ পিএম, ২০২৫-১২-২০
ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ করিমকে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে লেলাং ইউনিয়নের গোপালঘাটা এলাকার আদর্শ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, এর আগের দিন শুক্রবার (১৯ ডিসেম্বর) মো. জাবেদ (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি লেলাং ইউনিয়নের আদর্শ গ্রাম আওয়ামীলীগের সভাপতি বলে জানা গেছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, গ্রেফতারকৃত আসামি মাসুদ করিমকে বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার গাড়ি বহরে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মো. জাবেদ নামে আরেক নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকে একই মামলায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, বিএনপি নেতা ও খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মাটিরাঙ্গা এলাকার মো. ইলিয়াছ হোসেন বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক ফটিকছড়ির এমপি নজিবুল বশর মাইজভান্ডারী, সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ফটিকছড়ি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকার মোট ৭৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও প্রায় ২০০ জনকে আসামি করা হয়।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited