চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের সাগরে ড্রেজিং বন্ধে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক    |    ১২:০৬ এএম, ২০২৫-০৯-১১

এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের সাগরে ড্রেজিং বন্ধে হাইকোর্টে রিট

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষের সাগরে ড্রেজিং বন্ধ এবং জেটি নির্মাণে ব্যবহৃত পাথর সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। পাশাপাশি কয়লাবাহী লাইটার জাহাজ ভেড়ার কারণে ক্ষতিগ্রস্ত জেলেদের জীবিকার ক্ষতিপূরণ এবং অর্থনৈতিক অঞ্চল-১ ও ২ বন্ধের নির্দেশনাও রিটে চাওয়া হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ‘গন্ডামারা বরগুনা বহুমুখী সমবায় সমিতি’-এর সহকারী সাধারণ সম্পাদক আবুল হোসেন এই রিট করেন। এতে বিবাদী করা হয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, এসএস পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ মোট ১১ জনকে।

রিটের শুনানি হবে হাইকোর্টের বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী মোহাম্মদ ফারুক হোসেন।

তিনি বলেন, গন্ডামারা উপকূল দীর্ঘদিন ধরে স্থানীয় জেলেদের জীবিকার প্রধান কেন্দ্র। প্রায় তিন হাজার জেলে প্রতিদিন এখান থেকে নৌকা ও সাম্পান নিয়ে সাগরে মাছ ধরতে যান। কিন্তু কয়লাবাহী লাইটার জাহাজ জেটিঘাটে ভেড়ানোর কারণে জেলেদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নৌকা দুর্ঘটনা, জাল ছিঁড়ে যাওয়া এবং মাছ ধরার ক্ষেত্রে নানা বাধার অভিযোগ তুলেছেন তারা।

জেলেদের দাবি, বিদ্যুৎকেন্দ্রের কারণে তাদের ঐতিহ্যবাহী জীবিকা ধ্বংসের মুখে। নিরাপদে নৌকা ভেড়ার নিশ্চয়তা, ক্ষতিপূরণ এবং স্থানীয়দের জন্য কর্মসংস্থান নিশ্চিত না করলে এ অঞ্চলের অর্থনীতি চরম সংকটে পড়বে।

তবে এসএস পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ দাবি করেছে, জেটিঘাটটি শুধুমাত্র প্রকল্পের কাজের স্বার্থে নির্মিত হয়েছে। জেলেরা নৌকা রাখা ও জাল বসানোর কারণে লাইটার জাহাজগুলো কয়লা নিয়ে ঘাটে ভিড়তে পারে না। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ঘাট এলাকায় জাল বসানো বা নৌযান ভেড়ার অনুমতি নেই বলে জানায় কর্তৃপক্ষ।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর