শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৪:৪৭ পিএম, ২০২৬-১০-১১
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শান্তিরহাটের পশ্চিম পাশে হোয়াইট প্লাস ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী দ্রুতগামী পূরবী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত চালকের বাড়ি সাতকানিয়া উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক বাসটি জব্দের চেষ্টা চলছে।
এ বিষয়ে পুলিশ জানায়, লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাউজান প্রতিনিধি : : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে বাসায় ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায়...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা : হাতে গোনা আর কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে সনাতনী সস্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় à¦...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তà¦...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গতকাল র...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সং...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ কক্সবাজার সড়কে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একযাত্রী নিহত হয়েছেন। এসময় কলেজ শিক্ষকসহ অপà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited