শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৩২ পিএম, ২০২২-০২-১৫
২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষায় ১৮৮ জনের (৬ দশমিক ৩১ শতাংশ) করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে নগরের ১৩৯ জন এবং বিভিন্ন উপজেলার ৪৯ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ১৬টি ল্যাবের মধ্যে ১৪টিতে করোনা টেস্ট করা হয়।
এর মধ্যে বিআইটিআইডিতে ৪২৯ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৭৩, সিভাসুতে ১৪০, এন্টিজেন টেস্ট ৪১, ইমপেরিয়াল হাসপাতালে ৩৫৯, শেভরনে ১৪৮, মা ও শিশু হাসপাতালে ২৮৪, আরটিআরএলে ১৭, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৪৯, ইপিক হেলথ কেয়ারে ১৫৫, ল্যাব অ্যাইডে ১, মেট্রোপলিটন হাসপাতালে ২৯৭, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৩৩৮ এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৫২ জনের করোনা টেস্ট করা হয়েছে।
উপজেলার মধ্যে হাটহাজারীতে ১১, মিরসরাইতে ৮, আনোয়ারায় ৬, বাঁশখালীতে ৫, পটিয়া ৩, সন্দ্বীপে ৩, লোহাগাড়া, সাতকানিয়া, বোয়ালখালী, রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়িতে ২ জন করে, সীতাকুণ্ডে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা পজেটিভ হয়েছে ১ লাখ ২৫ হাজার ৫০২ জনের। এর মধ্যে নগরের ৯১ হাজার ২৪৬ এবং বিভিন্ন উপজেলার ৩৪ হাজার ২৫৬ জন।
চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ১ হাজার ৩৬০ জন। করোনা প্রতিরোধে টিকা গ্রহণের পাশাপাশি নিয়মিত মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited