শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:৫৮ পিএম, ২০২১-০৪-২৭
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৮৭টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৪৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৪৯ হাজার ৩৪০ জন। এ দিন করোনায় কেউ মারা যাননি।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৪টি নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে পজেটিভ শনাক্ত হয় ৬৮ জনের। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করে ৯ জনের নমুনায় করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪০টি নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষা করে ১০জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫২টি নমুনা পরীক্ষা করে ২৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে ৫ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪২টি নমুনা পরীক্ষা করে ১৭ জন এবং মেডিক্যাল সেন্টার ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছেন।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২১টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে ২৪৫ জনের। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৭৯ জন এবং উপজেলায় ৬৬ জন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited