চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সুযোগ পেলে রাউজানকে আমি সন্ত্রাসমুক্ত শান্তির রাউজান প্রতিষ্ঠা করব: গোলাম আকবর খোন্দকার

রাউজান প্রতিনিধি :    |    ০৪:২৫ পিএম, ২০২৫-১১-০৮

সুযোগ পেলে রাউজানকে আমি সন্ত্রাসমুক্ত শান্তির রাউজান প্রতিষ্ঠা করব: গোলাম আকবর খোন্দকার

বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব গোলাম আকবর খোন্দকার বলেন, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে রাউজানেও একটি ব্যালট বিপ্লব করতে হবে। রাউজানে সন্ত্রাস, চাঁদাবাজী , দখলবাজি, গুম ও  খুনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে ধানের শীষের পক্ষে ব্যালট বিপ্লবের মাধ্যমে রাউজানকে একটি সমৃদ্ধশালী ও শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, রাউজানের আপাময় জনসাধারণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে আমি সুখী সমৃদ্ধশালী সন্ত্রসমুক্ত ও একটা শান্তির রাউজান প্রতিষ্ঠা করতে সর্বদা সচেষ্ট থাকিব।
 জনাব গোলাম আকবর খোন্দকার আরো বলেন, ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত্ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন ও উত্পাদনের নবধারার রাজনীতি।
তাই ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাত্পর্যমণ্ডিত দিন। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনে বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে এসেছিল।
তিনি আজ শুক্রবার বিকেলে নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শরাফত উল্লাহ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ভার্চুয়ালে শুভেচ্ছা বক্তব্য রাখছিলেন।
রাউজন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন ও যুবদল নেতা এন আই বাবুলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ জসিম, বিশেষ অতিথি হিসেবে রাউজান পৌরসভা বিএনপির সভাপতি আবু আহমেদ ও সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান উপস্থিত ছিলেন।
উক্ত জনসভায় বক্তব্য রাখেন সর্বজনাব রাউজান উপজেলা বিএনপির বিএনপি নেতা নাসিম উদ্দিন চৌধুরী, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম  নুরুল হুদা, জিএম মোরশেদ,অ্যাডভোকেট ফরিদা আক্তার, এডভোকেট ফারহানা ইসলাম, মুরাদুল আলম, একরাম হোসেন, সেলিম নূর, এডভোকেট রফিকুল আলম, এডভোকেট আবু সাঈদ, আব্দুল কাদের, দিদারুল ইসলাম, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ রফিক, জিয়াউদ্দিন হায়দার, কমলেন্দুশীল, এমদাদুল হক, সিরাজউদ্দৌল্লাহ চেয়ারম্যান, আনোয়ার হোসেন, মোহাম্মদ এমদাদ, মোহাম্মদ ফারুক, নাঈম উদ্দিন মিনহাজ, রহিম উদ্দিন ওয়াসিম, রায়হান উদ্দিন ইরফান, সাফায়েত হোসেন রাকিব, সিরাজ মেম্বার, আব্দুল মান্নান, আবু তাহের সওদাগর, আনোয়ারুল আজিম, দিদারুল আলম, রফিকুল আলম, আফসারুজ্জামান, হাসান মোর্শেদ, মাহাবুবুল আলম, মোহাম্মদ ইউনুস, ইমরানূলক সোহেল, শাকিল ইসলাম, মোজাম্মেল হোসেন চৌধুরী, আল মারুফ, মোহাম্মদ আলাউদ্দিন, কাজী মোরশেদ, শেখ জাহাঙ্গীর, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ আজম, মোহাম্মদ আরিফ, আব্দুল মান্নান, বেদারুল আলম, সেলিম উদ্দিন, মনজুরুল আলম, পিয়ার মোহাম্মদ বাবু, প্রকাশ বড়ুয়া, গৌতম বিশ্বাস, মোহাম্মদ বাদশা,মাসুদ পারভেজ রনি, মুরাদুর রহমান, মোহাম্মদ এরশাদ, ফোরকান সিকদার, জিয়া মেম্বার, মোহাম্মদ আজগর, এসকান্দর জমির সাহেব, সুমন মাসুদ ফরহাদ, সাজ্জাদ সাগর দিদার, বিপুল তালুকদার, প্রীতম সরকার, মোহাম্মদ শওকত, মাহামুদুল হক প্রমূখ।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর