শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৪:২১ পিএম, ২০২৪-১০-২৭
ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নে জাতীয় পরিচয়পত্র(এনআইডি) জালিয়াত চক্রের হোতা আইয়ুব আলী নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার(২৬অক্টোবর) বিকেলে নারায়ণহাট ইউনিয়ন পরিষদের পাশে আইয়ুবের কম্পিউটার দোকানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মো. মেজবাহ উদ্দিন। এসময় দোকানে বিপুল পরিমাণ এনআইডি কার্ড, এনআইডি কার্ডের ফটোকপি, জাতীয়তা সনদ, চেয়ারম্যান সনদসহ বিভিন্ন প্রকার সনদ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আইয়ুব আলীকে দুই মাসের কারাদ- প্রদান করেন।
স্থানীয়রা জানায়, ধৃত আইয়ুব আলী তার দোকান থেকে এলাকার নাগরিকদের বিভিন্ন প্রকার সনদের আবেদন করে দেয়ার পাশাপাশি এন.আই.ডি কার্ড, জাতীয়তা সনদ, চেয়ারম্যান সনদসহ বিভিন্ন প্রকার সনদ জাল-জালিয়াতির আশ্রয় নেয়।
সে নিজেই স্থানীয় ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করেন। অতিতে এসব অভিযোগে তার কাছ থেকে ইউপি চেয়ারম্যান একটি মুচলেকাও নেন । অভিযানে তার কাছ থেকে ৩ কপি জাল সনদ ও বিভিন্ন জনের একাধিক এনআইডি কার্ড উদ্ধার করা হয়।
সহকারী কমিশনার(ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে নিজে স্বাক্ষর করার অপরাধ স্বীকার করা এবং সরকারি বিভিন্ন কাজের বাধা বিঘ্ন সৃষ্টি করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে দুই মাসের কারাদ- প্রদান করা হয়। কারা পরোয়ানামূলে তাকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited