শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ১২:৩০ পিএম, ২০২১-০৫-১০
আনোয়ারা উপজেলার বড়ুমছড়া ইউনিয়নের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার (৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বাদমতলা ইসহাক সওদাগরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—আবদুর রহমান (৭০), মো. ফরহাদ (২২), আরব আলী (৫০) ও তানজিনা আক্তার (২৫)। হাসপাতালে দগ্ধদের সঙ্গে আসা মো. মাহমুদ জানান, ইফতারের এক ঘণ্টা আগে রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, রাত সোয়া ৮টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চারজনকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তারা জরুরি বিভাগের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক অবস্থায় চিকিৎসক জানিয়েছেন তারা আশঙ্কামুক্ত।
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited