শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:২৮ পিএম, ২০২৬-০১-০৩
এডভোকেট এস.এম. মিজবাহ উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর বান্দরবান জেলা প্রতিনিধি জনাব মোহাম্মদ ইসমাইল হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জনাব আলমগীর হোসেন শাহ, অফিসার ইনচার্জ, আলীকদম থানা।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নয়াপাড়ার সাবেক মেম্বার জনাব আনছার আহমেদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম মৈত্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জসিম উদ্দিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আলীকদম উপজেলার সভাপতি জনাব আবুল বশর, টুর্নামেন্ট পরিচালক কমিটির প্রধান সমন্বয়ক জনাব এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ, এবং বিশিষ্ট ঠিকাদার জনাব আবুল কালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এডভোকেট এস.এম. মিজবাহ উদ্দীন।
অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঘোষিত রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত দোয়ায় মরহুমার আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য কামনা করা হয়।
উদ্বোধনী বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন ইতিবাচক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, ০২ জানুয়ারি ২০২৬ইং, শুক্রবার আলীকদম মৈত্রী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন দলের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited