শিরোনাম
বিশেষ প্রতিনিধি :: | ০৭:৩২ পিএম, ২০২০-০৯-১৪
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সবচেয়ে ব্যস্ততম সড়ক চাতরী চৌমুহনী বাজারে যানজট নিরসনে সোমবার দুপুরে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। এ সময় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করাসহ যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে সড়কটি যানজট মুক্ত করা হয়। পথচারী ও বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল ব্যস্ততম এ এলাকার রাস্তা প্রশ্বস্থ করার পরও সড়কের উভয় পাশ দখল করে অবৈধ দোকানপাট ও যেখানে সেখানে অটো স্ট্যান্ড বসানোর কারণে প্রতিদিন নিত্য যানজট লেগেই থাকে। দিনভর যানজটের কারণে পথচারী ও পরিবহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। রোগী নিয়ে এ্যাম্বুলেন্স ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে থাকে। চাতরী চৌমুহনী বাজার এলাকার ব্যবসায়ী করিম শাহ জানান, বাজারের প্রধান সড়কে প্রতিদিনই যানজট লেগে থাকে। এতে ক্রেতারা চলাচল করতে পারে না। ফুটপাত দখল করে ফলের দোকানসহ বিভিন্ন ধরনের পসরা বসিয়ে ব্যবসা করে যাচ্ছেন। এতে ফুটপাত পথচারীরা ব্যবহার করতে পারছে না। এর ফলে আমাদের প্রতিষ্ঠানে ক্রেতারা আসতে পারছে না। তিনি আরো বলেন, আমি থানার ওসিকে ধন্যবাদ জানাই তিনি নিজের উদ্যোগে যানজট ও ফুটপাত উচ্ছেদ করেছেন। এ সড়ক ব্যবহারকারী ভুক্তভোগী পথচারীরা বলেন, ফুটপাত দখল মুক্ত হলে পথচারীদের চলাচলে সুবিধা হয়। ফুটপাত করা হয়েছে পথচারীদের জন্য। এখানে দোকানপাট বসানোর জন্য ফুটপাত করা হয়নি। ওসি সাহেবকে ধন্যবাদ জানাই তিনি নিজে উদ্যোগ নিয়ে ফুটপাত দখল মুক্ত করেছেন। এই অভিযান অব্যাহত রাখতে হবে। এছাড়াও তিনি যেখানে সেখানে গাড়ী পার্কিং নিষিদ্ধ করেছেন। এদিকে চাতরী চৌমুহনী মোড়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গতকাল রবিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে ও অভিযান পরিচালনা করে রাস্তার উপর বসানো অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। এসময় ট্রাফিক পুলিশের সহয়তায় যত্রতত্র পার্কিং এর কারণে ৫টি সিএনজি অটোরিকশা আটক করা হয়। এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, জনস্বার্থে নিয়মিত আমাদের এই অভিযান চলবে। এতে ফুটপাত দখল মুক্ত হবে। পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। রাস্তায় যেখানে সেখানে অটো স্ট্যান্ড করা যাবে না। রিকশা রাখা যাবে না। সকলের সহযোগিতায় চাতরী চৌমুহনী বাজারে একটি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited