শিরোনাম
আমাদের ডেস্ক : | ১২:৪৬ পিএম, ২০২৫-০৯-০১
মোস্তানছিরুল হক চৌধুরী
চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম কালুরঘাট সেতুর অর্ধেক অংশে দীর্ঘ ২০ দিনেরও বেশি সময় ধরে বিদ্যুতের বাতি নিভে থাকায় ভয়াবহ অন্ধকার পরিস্থিতি বিরাজ করছে। সেতুর এক অংশে আলো থাকলেও অপর অংশ অন্ধকারে নিমজ্জিত হওয়ায় জননিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
স্থানীয় তরুণ-যুবকদের কাছ থেকে জানা যায় , এ অন্ধকার পরিস্থিতিকে কেন্দ্র করে অসাধু ও দুষ্কৃতকারী মহল ইভটিজিং, চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজে সক্রিয় হয়ে উঠেছে। এতে চলাচলকারীরা চরম নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন, পাশাপাশি সামাজিক অশান্তি বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
এই অবহেলা ও দায়সারা মনোভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কালুরঘাট সেতুর বাতি অবিলম্বে মেরামত ও পুনঃসচল করা জরুরি।
আমরা কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানাতে চাই—জননিরাপত্তা অবহেলার বিষয় নয়। দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে নাগরিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
আমাদের দাবি:
1. কালুরঘাট সেতুর সমস্ত বাতি অবিলম্বে সচল করতে হবে।
2. সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ চালু করতে হবে।
3. জননিরাপত্তা অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
অতি দ্রুত কালুরঘাট সেতুতে আলো ফিরিয়ে আনুন—জননিরাপত্তা নিশ্চিত করুন।
লেখক - সদস্য, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited