শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:১৩ পিএম, ২০২৫-১০-১১
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় এক গৃহবধূকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার পূর্বপালং পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে জান্নাতুল ফেরদাউস (২৮) নামের ওই নারীকে উদ্ধার করা হয়।
অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদাউস মোঃ হোসেনের স্ত্রী। ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে স্বামীর চোখের অপারেশনের জন্য কিছু টাকা ঘরে রেখে দেন, যা শনিবার সকালে বড় ভাইয়ের মাধ্যমে হাসপাতালে পাঠানোর কথা ছিল।
সকাল সাড়ে ৬টার দিকে তার বড় ভাই মোঃ আবুল কাশেম টাকাগুলো নিতে বাড়িতে গেলে বোনকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অচেতন পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের জানান। পরে এলাকার সর্দার মোঃ ইমাম হোসেন ও ১নং আলীকদম সদর ইউনিয়নের মহিলা সদস্য রেহানা বেগম ঘটনাস্থলে গিয়ে জান্নাতুল ফেরদাউসকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। প্রায় চার ঘণ্টা পর জ্ঞান ফিরে এলে তিনি ঘটনাটির বিস্তারিত বিবরণ দেন বলে জানা গেছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited