শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৫:৩৫ পিএম, ২০২৬-০১-১৮
চট্টগ্রামের আনোয়ারায় চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার, টাকা, মুঠোফোন উদ্ধারসহ সব মালামাল উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিও। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. তৌফিকুল ইসলাম (২২)। তিনি বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাসিয়া গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে। পুলিশ জানায়, আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আলী হোসেনের বাড়িতে গত বৃহস্পতিবার চুরির ঘটনা ঘটে। এ সময় ঘরের স্টিলের আলমারিতে থাকা একটি ১ ভরি ওজনের সোনার নেকলেস, ১২ আনা ওজনের দুই জোড়া কানের দুল, ৮ আনা ওজনের একটি সোনার চেইন, ১টি ভিভো স্মার্টফোনসহ ৪ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুট হয়। এ ঘটনায় পরে আলী হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। মামলার পর শনিবার রাতে তৌফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, চুরির ৪৮ ঘণ্টার মধ্যে চোরাইকৃত সব স্বর্ণালংকার, টাকা, মুঠোফোনসহ তৌফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited