শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৪১ এএম, ২০২১-০৩-০১
নগরীর হালিশহরে মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আলোচিত যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার শিক্ষক আদালতে সাক্ষ্য দিয়েছেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হকের আদালতে সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান বলেন, মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আলোচিত যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান আদালতে সাক্ষ্য দিয়েছেন।
২০১৮ সালের ২৬ মার্চ হালিশহরের মেহের আফজল স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে প্রধান শিক্ষকের অফিস কক্ষের ভেতর যুবলীগ কর্মী মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের মা নূর নেছার বেগম বাদী হয়ে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল, তার ছেলে আলী আকবর ইকবালসহ ১৮ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার ২০১৮ সালের জুলাই মাসে হাজী ইকবাল, তার ছেলে আলী আকবরসহ ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited