চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ে ক্লুলেস হত্যা মামলার আসামিকে গ্রেফতার করে র‍্যাব-৭

মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব)    |    ০৭:৩৭ পিএম, ২০২৪-১০-০৭

মীরসরাইয়ে ক্লুলেস হত্যা মামলার আসামিকে গ্রেফতার করে র‍্যাব-৭

মীরসরাইয়ে দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে কামরুল আলম হত্যাকান্ডের ক্লুলেস মামলার ঘাতক চালক আবদুল্যাহ আল মামুন প্রকাশ পারভেজ’কে মীরসরাই থানাধীন কমলদহ বাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

ক্লুলেস হত্যা মামলা সূত্রে জানা যায়, নিহত ভিকটিম মোঃ কামরুল আলম (৫০) চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন কাজির তালুক এলাকার বাসিন্দা। ভিকটিম গত ১২ জুলাই শুক্রবার নিজ বাড়ি হতে পায়ে হেঁটে বড় তাকিয়া বাজারে যাওয়ার সময় আনুমানিক ০৮৩০ ঘটিকায় চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন ১২নং খৈয়াছড়া ইউপিস্থ বড় তাকিয়া দক্ষিণ বাইপাস এলাকার চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে রাস্তা পারাপারের সময় দ্রুত ও বেপরোয়া গতির একটি বাস এবং একটি কাভার্ড ভ্যান ওভারটেকিংয়ের সময় ভিকটিমকে পিছন থেকে চাপ দিয়ে পিষ্ট করে। এতে ভিকটিম মোঃ কামরুল আলম গুরুতর রক্তাক্ত জখম হন। পরবর্তীতে স্থানীয় জনগণের সহায়তায় কুমিরা হাইওয়ে থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহত ভিকটিমের ভাই বাদী হয়ে চট্টগ্রামের মীরসরাই থানায় উপরোক্ত বাস ও কাভার্ড ভ্যানের অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। 

এবিষয়ে র‍্যাব সূত্রে জানা যায়, উক্ত মামলার অজ্ঞাত পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে। নজরদারির একপর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ক্লুলেস হত্যাকাণ্ডের আসামি ঘাতক গাড়িচালক আবদুল্যাহ আল মামুন প্রকাশ পারভেজ চট্টগ্রামের মীরসরাই থানাধীন কমলদহ বাজারে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৬ অক্টোবর (রবিবার) আনুমানিক ১৭৩০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি আবদুল্যাহ আল মামুন প্রকাশ পারভেজ (২৪), কে গ্রেফতার করে। সে নোয়াখালী জেলার চর জব্বার থানার নয়াপাড়া গ্রামের মোঃ হারুন এর ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে ঘাতক কাভার্ড ভ্যানের চালক এবং মীরসরাই থানাধীন ১২নং খৈয়াছড়া ইউপিস্থ চক্ষু হাসপাতলের সামনে দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভিকটিম মোঃ কামরুল আলমকে গুরুতর যখম করে হত্যা করার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদের সে আরো জানায় যে উক্ত ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়ানোর জন্য সে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মীরসরাই থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
 

রিটেলেড নিউজ

১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আস...বিস্তারিত


আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত


জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ ডাকাত গ্রেফতার, লুটের মালামাল উদ্ধার

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ ডাকাত গ্রেফতার, লুটের মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের টানা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ডাকাত...বিস্তারিত


চন্দনাইশে অস্ত্র মামলার আসামি বাচা মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

চন্দনাইশে অস্ত্র মামলার আসামি বাচা মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ এলাকায় অস্ত্র মামলার আসামি বা...বিস্তারিত


সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের আলীকদমে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি...বিস্তারিত


রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর