শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৫:৫৯ পিএম, ২০২২-০৩-০৭
ফিনিশিংয়ে ভুগতে থাকায় কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ল বার্সেলোনা। লা লিগায় স্বাগতিক এলচের মাঠে ২-১ গোলের জয় পেল জাভির শিষ্যরা।
যদিও প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দুই গোল করে দারুণ ভাবে ম্যাচ নিজেদের করে নেয় বার্সা। আর এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এল কাতালানরা।
ম্যাচের ৪৪তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক এলচে। বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রির ভুল পাসে বল পেয়ে যান ফিদেল চাভেস, ডি-বক্সে ঢুকে দারুণ কোনাকুনি শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
৬০তম মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফিরে বার্সেলোনা। ওসমান দেম্বেলের দারুন ক্রসে জর্দি আলবার ছোট পাদে অফসাইড ফাঁদ ভেঙ্গে পায়ের টোকায় বল জালে জড়ান তোরেস।
৮৪ মিনিটে বক্সের ভেতর আন্তোনিও বারাগানের হাতে বল লাগলে ভিএআর চেকে পেনাল্টিটি পায় বার্সেলোনা। স্পট কিকে বার্সেলোনার জয় নিশ্চিত করেন মেম্ফিস ডিপাই।
২৬ ম্যাচে ১৩ জয় ও ৯ ড্র'তে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। ২৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে এলচে। সমান ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ ও ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited