শিরোনাম
রিপোর্টার | ১২:৫২ এএম, ২০২৬-০৫-০৩
জাতীয় পর্যায়ে তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’। এর অংশ হিসেবে নির্বাচনের পর প্রথমবারের মতো একসঙ্গে কর্মসূচিতে অংশ নিয়েছেন ফেনীর তিন সংসদ সদস্য।
শনিবার (২ মে) বিকেলে সিলেট স্টেডিয়াম থেকে দেশব্যাপী এই বৃহৎ ক্রীড়া উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই কর্মসূচির ধারাবাহিকতায় ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়েও আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান।
ফেনীতে বেলুন ও পায়রা উড়িয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন (ভিপি) ও ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা-স্বপ্নের পথে বিজয়ের সাথে” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগকে দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং এটি একটি জাতীয় আন্দোলন। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, তাদের প্রশিক্ষণ প্রদান এবং আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
এ উদ্যোগের আওতায় পর্যায়ক্রমে দেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে।
এতে তরুণদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা, নেতৃত্বগুণ ও দেশপ্রেম জাগ্রত হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী ও গাজী হাবিবুল্লাহ মানিকসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অংশগ্রহণকারী খেলোয়াড়রা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited