শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৩:৪৯ পিএম, ২০২৬-১০-১৪
চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে লাখো ভক্তের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হযরত গাউছুল আজম শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবাভান্ডারী (ক.)-এর ১৬৪তম পবিত্র খোশরোজ শরীফ।
বুধবার (১৪ অক্টোবর) তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপনী দিনে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও আশেকানের পদচারণায় মুখর হয়ে ওঠে দরবার শরীফ এলাকা।
খোশরোজ শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা বিভিন্ন যানবাহনে করে মাইজভান্ডার দরবার শরীফে সমবেত হন। তাঁরা গাউছিয়া রহমান মঞ্জিলে দরবারের সাজ্জাদানশীন হযরত শাহছুফি আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাচানী আল-মাইজভান্ডারী (মা.জি.আ.)-এর সঙ্গে সাক্ষাৎ করে দোয়া কামনা করেন।
এ সময় ভক্ত-আশেকানরা দরবার শরীফের বিভিন্ন রওজা জিয়ারত, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারে অংশ নেন। ইবাদত-বন্দেগির পাশাপাশি তাঁরা মহান আল্লাহর দরবারে নিজেদের মনোবাসনা পূরণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।
খোশরোজ শরীফের প্রধান দিবসে নাজিরহাট থেকে মাইজভান্ডার দরবার শরীফ পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার সড়কজুড়ে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। অন্যান্য বছরের তুলনায় এবার ভক্তদের উপস্থিতি বেশি ছিল বলে সংশ্লিষ্টরা জানান।
সমাপনী দিনে দরবার শরীফের শাহী ময়দানে আছরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেন সমবেত ভক্তরা। পরে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন হযরত শাহছুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাচানী আল-মাইজভান্ডারী (মা.জি.আ.)। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী পবিত্র খোশরোজ শরীফের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার কুসুমপুরা ইউনিয়ন নিষিদ্ধ যুবলীগের সহ সভাপতি সাইফুজ্জামান মানিককে গ্রেপ্তার ক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের লামা উপজেলায় গত ১০ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে তিন কিশোরী। তাদের সন্ধান না পাওয়ায় উদ্বà§...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান ‘ইস্টার্ন কেমিà¦...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহ-সভাপতà¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দীর্ঘ চার দশকের বিচারিক স্থবিরতা ও পাহাড়ি জনপদের মানুষের দীর্ঘদিনের ভà...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : স্বামীর দুটি কিডনি অকেজো। নিয়মিত চিকিৎসা ও রক্ত নেওয়ার মধ্য দিয়ে কাটছে তাঁর দিন। এমন প্রতিকূলতার à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited