শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৯:৩১ পিএম, ২০২৫-০৮-০৪
আগামীকাল ৫ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়িতে পালিত হবে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস’। দিনটিকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য বিজয় র্যালি ও সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে ৪ আগস্ট বিকেলে ফটিকছড়ির বিবিরহাটে দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর। তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এর বার্ষিকী উপলক্ষে বাগানবাজার থেকে আব্দুল্লাপুর পর্যন্ত বিজয় র্যালির আয়োজন করা হয়েছে, যেখানে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করবে। এটি হবে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও গণজাগরণমূলক একটি আয়োজন।”
তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্ট তারেক রহমানের সুদূরদর্শী নেতৃত্বে এবং ছাত্র- জনতার ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন নতুন মাত্রা পায়। সেই ঐতিহাসিক দিনের স্মরণে এবারের বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।” আয়োজকরা জানান, ফটিকছড়ি উপজেলা জুড়ে কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালি ও সমাবেশ সফল করতে প্রস্তুতি সম্পন্ন করেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি বিএনপির সিনিয়র নেতা মোবারক হোসেন কাঞ্চন, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, বিএনপি নেতা মহিন আজম তালুকদার, নাজিম উদ্দীন শাহীনসহ ওয়ার্ড পর্যায়ের নেতারা।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited