চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর বিশাল গণমিছিল, নির্বাচনী মাঠে জমে উঠেছে লড়াই

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:৫৩ পিএম, ২০২৬-০২-০৯

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর বিশাল গণমিছিল, নির্বাচনী মাঠে জমে উঠেছে লড়াই

প্রচারণার শেষ দিনে সোমবার রাঙামাটি-২৯৯ আসনে নির্বাচনী উত্তাপ চরমে পৌঁছেছে। বিশাল গণমিছিলের মাধ্যমে শক্তিশালী শোডাউন দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দিপেন দেওয়ান। জনসমুদ্রে পরিণত হওয়া এই মিছিল নির্বাচনী মাঠে বিএনপির অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় রাঙামাটি পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোট বিল্ডিং চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে শহরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বাঙালি সম্প্রদায়ের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক পাহাড়ি জনগোষ্ঠীর উপস্থিতি মিছিলে এক ভিন্ন মাত্রা যোগ করে। ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীকে সজ্জিত মিছিলটি আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। মিছিলের অগ্রভাগে থেকে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দিপেন দেওয়ান হাত নেড়ে সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন। গণমিছিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মণি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি মিছিলকে আরও প্রাণবন্ত করে তোলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিশাল গণমিছিল রাঙামাটি আসনে নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। প্রচারণার শেষ দিনে এমন শক্তিশালী উপস্থিতি ভোটের মাঠে বিএনপিকে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করছেন অনেকেই।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর