চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পতেঙ্গায় ফুটবল খেলতে গিয়ে শিশু উধাও, ১দিন পর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :    |    ০৫:৫৯ পিএম, ২০২২-০৮-০৬

পতেঙ্গায় ফুটবল খেলতে গিয়ে শিশু উধাও, ১দিন পর লাশ উদ্ধার

নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে ফুটবল খেলতে গিয়ে গায়ে বালি লাগায় সমুদ্রে গোসল করতে নেমে ভেসে যাওয়া আলী নেওয়াজ তপু (১২) নামের এক শিশুর লাশ এক দিন পর আনোয়ারা সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত শিশুটি চট্টগ্রামের ইপিজে থানাধীন মোহাম্মদ ইউসুফের ছোট ছেলে। গত বৃহস্পতিবার সে পতেঙ্গায় তার আরো চার বন্ধুর সাথে ফুটবল খেলতে খেলতে গায়ে বালি লাগলে গোসলে নেমেছিল সমুদ্রে, কিন্তু অপর চার বন্ধু সমুদ্রের ঢেউয়ের সাথে যুদ্ধ করে কোনরকমে বেঁচে গেলেও আলী নেওয়াজ তপু স্রোতের সাথে যুদ্ধে টিকে উঠতে পারেনি। মুহুর্তের মধ্যে উধাও হয়ে যায় তপু।

তপু'র স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুপুরে পতেঙ্গা সমুদ্র সৈকতে ফুটবল খেলা শেষে গোসল করতে নামে আলী নেওয়াজ তপু-সহ পাঁচ জন। ওই সময় গোসল শেষে চার বন্ধু উঠে এলেও সাগরে ভেসে যায় আলী নেওয়াজ। শুক্রবার দুপুরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট এলাকার সমুদ্র সৈকত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আনোয়ারার বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে তাঁরা ওই শিশুর লাশ উদ্ধার করেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর