শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৫:২৩ পিএম, ২০২০-১১-২২
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে একটি ড্রেজার মেশিন ও বালি তোলার পাইপসহ সরঞ্জামাদি ও ৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছে পদুয়া বনবিভাগ। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা মধু ফকির এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। তিনি জানান, উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকা হতে কিছুদিন ধরে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অবৈধভাবে বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন ও বালি তোলার পাইপসহ সরঞ্জামাদি জব্দ করি। এসময় ৫ হাজার ঘনফুট জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited