শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৮:১০ পিএম, ২০২৫-০৮-০২
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণসামগ্রী ফেলা শুরু করবে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এ তথ্য জানিয়েছে। জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা বলছেন, গাজা দুর্ভিক্ষের দিকে পতিত হচ্ছে।
রোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এক বিবৃতিতে বলেছেন, ‘চলমান সংঘাতের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত গাজার বেসামরিক নাগরিকদের কাছে মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহণ এবং বিমান ত্রাণসামগ্রী ফেলার জন্য সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে একটি মিশনের আমি অনুমোদন দিয়েছি’।
তিনি বলেন, ইতালির বিমান বাহিনী জর্ডানের সেনাবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে, যাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সম্বলিত বিশেষ কন্টেইনার আকাশ থেকে ফেলা যায়।
তিনি বলেন, আগামী ৯ আগস্ট বিমান থেকে গাজায় ত্রাণসামগ্রী ফেলা শুরু করা হবে।
শুক্রবার স্পেন জানিয়েছে, তারা গাজায় ব্রিটেন এবং ফ্রান্সের সাথে সমন্বয় করে ১২ টন খাদ্য বিমান থেকে ফেলেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিলে ফিলিস্তিনি ছিটমহলে বিমানের মাধ্যমে অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সরবরাহ পৌঁছে দিচ্ছে ব্রিটেন, ফ্রান্সসহ অন্যান্য দেশ ।
আন্তর্জাতিক ডেস্ক : : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ বৃহস্পতিবার। এ দিন স্থানীয় সময় সকাল ৮ট...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্র...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : গুয়াহাটি, আসাম(ভারত) ৩১ ডিসেম্বর: আজমল পরিবারের মধ্যে সততা,নিষ্ঠা এবং ধর্মপরায়ণা থাকায় উত্তরপূর...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুদ্ধের টেকসই সমাপ্তি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী একটি সংস্থার বে...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভক্ত, কট্টর রক্ষণশীল রাজনীতিক সানায়ে তাকাইচি ম...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে হামাস। মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited