চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আফগানিস্তানের ঘটনা কাশ্মিরেও ঘটতে পারে: বিপিন রাওয়াত

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:৪৭ পিএম, ২০২১-১০-২৪

আফগানিস্তানের ঘটনা কাশ্মিরেও ঘটতে পারে: বিপিন রাওয়াত


আফগানিস্তানের পরিস্থিতি জাম্মু ও কাশ্মিরে হতে পারে বলে সতর্ক করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত। তার মতে, ভারতকে এজন্য অবশ্যই ‘প্রস্তুত থাকতে হবে’।


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, রোববার (২৪ অক্টোবর) গুয়াহাটিতে এক অনুষ্ঠানের ফাঁকে ভারতীয় সেনাবাহিনীর চার স্টার পাওয়া জেনারেল এ কথা বলেন।  

তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পরই কাশ্মিরের সীমানায় নজরদারি বাড়ানো ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা জানি, আফগানিস্তানে যা ঘটছে সেটা জাম্মু ও কাশ্মীরেও ঘটতে পারে।  

সিডিএস জেনারেল আরও বলেন, আমাদের এর জন্য প্রস্তুতি নিতে হবে, আমাদের সীমানা সিল করতে হবে। মনিটরিং খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাইরে থেকে কে আসছে, সেদিকে নজর রাখতে হবে, চেকিং করতে হবে।

বিপিন রাওয়াত বলেন, এটা সত্যি যে, জাম্মু ও কাশ্মিরের স্থানীয় এবং পর্যটকদের উচ্চ স্তরের সতর্কতার জেরে ভারি চেকিংয়ের ধক্কি পোহাতে হতে পারে। তবে তাদের বোঝা উচিত যে, এটি তাদের নিজস্ব নিরাপত্তা এবং সুরক্ষার জন্যই। ভারতের প্রতিটি নাগরিকের নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কে শিক্ষিত হওয়া উচিত।

তিনি বলেন, প্রতিটি নাগরিক যদি নিজেদের ভূমিকা পালন করে, তবে আপনি পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। আপনার পাড়ায় কে থাকে, তা অবশ্যই আপনাকে জানতে হবে। আমরা চটপটে থাকলে কোনো জঙ্গি আমাদের পাড়ায় থাকতে পারে না। কারও সম্পর্কে সন্দেহজনক কিছু মনে হলে স্থানীয় পুলিশকে সেই সম্পর্কে অবলিম্বে অবহিত করুন। কেউ আমাদের রক্ষা করতে আসবে না, আমাদের নিজেদের রক্ষা করতে হবে, আমাদের জনগণকে রক্ষা করতে হবে এবং আমাদের সম্পত্তি রক্ষা করতে হবে।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর