শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:১১ পিএম, ২০২৫-১১-২০
চট্টগ্রাম জেলাস্থ কোতোয়ালী থানাধীন খাতুনগঞ্জ বাজারের আলোচিত ব্যবসায়ী তাহেরুল ইসলাম অবশেষে প্রতারণার অভিযোগে জেল হাজতে প্রবেশ করেছেন। দীর্ঘদিন ধরে বাজারের একাধিক ব্যবসায়ীর কাছ থেকে পণ্য গ্রহণ করে মূল্য পরিশোধ না করার অভিযোগে তিনি আলোচনায় ছিলেন।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন, তাহেরুল ইসলামের প্রতারণার কারণে অন্তত ১০–২০ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি পূর্ববর্তী সরকারের ট্যাগ ব্যবহার করে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করতেন, যার ফলে অনেকে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সাহস পাননি।
অবশেষে ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ এনামুল হক চৌধুরী সাহস করে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর. মামলা নং ৪৭৫/২৫ (কোতোয়ালী) হিসেবে গ্রহণ করা হয়। মামলায় দণ্ডবিধির ধারা ৪০৬/৪২০/৫০৬ উল্লেখ করা হয়েছে।
মামলায় তাহেরুল ইসলামের ভাই মোঃ জাফর ইসলাম- কেও আসামি করা হয়েছে, যার বিরুদ্ধে ইতিমধ্যে ওয়ারেন্ট জারি রয়েছে।
১৭ নভেম্বর ২০২৫ তারিখে তাহেরুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত অভিযোগের গুরুত্ব বিবেচনা করে জামিন নামঞ্জুর করেন এবং তাকে কাস্টডি ওয়ারেন্ট মূলে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
বাদী এনামুল হক চৌধুরী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “আদালতের এ সিদ্ধান্ত আমাদের মতো ভুক্তভোগী ব্যবসায়ীদের নতুন করে ন্যায়বিচারের আশা জাগিয়েছে।”
তিনি আরও জানান, তাহেরুল ইসলামের জেল হাজতে যাওয়ার খবরে অন্যান্য ভুক্তভোগীরাও আশাবাদী হয়েছেন এবং অনেকেই আইনগত প্রতিকার চাইতে আগ্রহ প্রকাশ করেছেন।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited