চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বিআইটিআইডিতে বসছে ৫ আইসিইউসহ অক্সিজেন প্লান্ট

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০২ পিএম, ২০২১-০৪-১৯

বিআইটিআইডিতে বসছে ৫ আইসিইউসহ অক্সিজেন প্লান্ট

ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে অবশেষে বসানো হচ্ছে অক্সিজেন প্লান্ট সহ ৫ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। সঙ্গে বসানো হচ্ছে আরও একটি বায়োসেপটিক ল্যাব। সংক্রমণ শুরুর প্রথম থেকেই এই হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসলেও ছিল না কোনো অক্সিজেন সুবিধা। ফলে রোগী ভর্তি করানোর সুব্যবস্থা থাকলেও রোগীদের আস্থা অর্জন করতে পারেনি হাসপাতালটি। রোগীর অবস্থার অবনতি হলেই পাঠাতে হতো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে।  জানা গেছে, হাসপাতালের নিচতলায় সাবেক টিটেনাস রোগীদের রাখার কক্ষকে পুনরায় প্রস্তুত করে ৫ শয্যার আইসিইউ স্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এই হাসপাতালে এইচডিইউ শয্যা রয়েছে ৫টি, যা মূলত হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়ে রোগীদের অক্সিজেন সুবিধা দিয়ে থাকে। আইসিইউ, অক্সিজেন প্লান্ট ও বায়োসেফটি ল্যাব স্থাপনে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২০ লাখ টাকা। ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস’ প্রকল্পের আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ। বিআইটিআইডি’র সহযোগী অধ্যাপক ও করোনা টিমের ফোকাল পারসন ডা. মামুনুর রশীদ বলেন, আইসিইউ সুবিধা না থাকায় সংকটাপন্ন রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে দিতে হয়। আইসিইউ সুবিধা চালু হলে এ সমস্যায় পড়তে হবে না। তাছাড়া অক্সিজেন প্লান্ট হলে অক্সিজেন সরবরাহ নিয়েও কোনো ধরনের সমস্যা থাকবে না। রোগীরা নির্বিঘ্নেই অক্সিজেন সেবা পাবে। সবমিলিয়ে এ হাসপাতালে চিকিৎসা সেবায় উল্লেখযোগ্য পরিবর্তন দৃশ্যমান হবে। বিআইটিআইডি’র সহকারী পরিচালক ডা. বখতিয়ার আলম বলেন, আইসিইউ, অক্সিজেন প্লান্ট ও ল্যাব স্থাপনের বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদন সংক্রান্ত চিঠি পেয়েছি। গত শনিবার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে চার সদস্যের একটি টিম হাসপাতাল পরিদর্শন করেছেন। গতকাল (রোববার) থেকে আইসিইউ স্থাপনের কাজ শুরু হয়েছে। অতিদ্রুত সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করা যাবে বলে আশা করছি। প্রসঙ্গত, মহামারির প্রথম থেকে এই হাসপাতালে করোনার চিকিৎসা দেওয়া শুরুর পাশাপাশি ২০২০ সালের ২৫ মার্চ থেকে চট্টগ্রামে প্রথম করোনা ল্যাবও চালু করা হয়।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর