চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিদ্যুৎ ভবনে চাঁদাবাজি: আটক ৬

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১৪ পিএম, ২০২১-০৪-১৯

বিদ্যুৎ ভবনে চাঁদাবাজি: আটক ৬

যুবলীগ নেতা পরিচয়ে ঠিকাদারের কাছে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ৬ জন। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ ভবনের ৬ তলা থেকে তাদের আটক করে ডবলমুরিং থানা পুলিশ। আটককৃতরা হলেন- শাহানুর শাহিন(৫৩), মো. ইকবাল (৪৭), নুরুল কবির(৪৫), মো. তৌহিদুল আলম(৪০), মো. ওসমান গনি দুলু (৪৫), ও মো. নুরুল আফছার টিপু(৪৫)। তারা নিজেদের যুবলীগের নেতা দাবি করলেও মহানগর ও স্থানীয় ওয়ার্ড কমিটিতে তাদের কোনো পদ-পদবি নেই। বিদ্যুৎভবন সূত্রে জানা যায়, আটক ৬ জন সহ কয়েকজন মিলে যুবলীগের নাম ভাঙিয়ে বিদ্যুৎ ভবনের ঠিকাদারের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ধরে নিয়ে মারধর ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। সোমবার বিদ্যুৎউন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত ঠিকাদার মো. বশির উদ্দিনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, বিদ্যুৎউন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত ঠিকাদার মো. বশির উদ্দিনের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি সন্ত্রাসী গ্রুপ। আজ (সোমবার) দুপুরে সন্ত্রাসীরা চাঁদার দাবিতে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের ৬ষ্ঠ তলায় গেলে তাদের হাতেনাতে আটক করা হয়।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর